সৌরভের সেরা একাদশে ঠাঁই পেলেন কারা? জেনে নিন
নিজের পছন্দের সেরা একাদশ বেছে নিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তথা খেলোয়াড় সৌরভ গঙ্গোপাধ্যায়। যে একাদশ তিনি বেছেছেন তাতে রয়েছেন মাত্র ২ ভারতীয়। আধিক্য বেশি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দেরই। [সৌরভের অবিস্মরণীয় রেকর্ড লিস্ট]
লর্ড ক্রিকেট মাঠের টুইটার অ্যাকাউন্টের পোস্ট করে ভিডিওতে দেখা যাচ্ছে নিজের পছন্দের সেরা একাদশ বেছে নিচ্ছেন সৌরভ। তাতে ভারতীয়দের মধ্যে আশ্চর্যজনকভাবে বাদ পড়েছেন অনিল কুম্বলে বা বীরেন্দ্র শেহওয়াগের মতো সেরা খেলোয়াড়রা। [বিশ্ব ক্রিকেটের অবিস্মরণীয় কয়েকটি রেকর্ড]
এছাড়া বাইরের দেশের ভিভিয়ান রিচার্ডস বা ব্রায়ান লারার মতো খেলোয়াড়দেরও নিজের দলে জায়গা দেননি সৌরভ। পাকিস্তানি পেসার ওয়াশিম আক্রম বা ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তিরাও দলে নেই সৌরভের। [একদিনের ক্রিকেটে ধোনির রেকর্ডের লিস্ট]
সৌরভের কথায়, চেষ্টা করেও তিনি বীরুর মতো খেলোয়াড়কে নিজের দলে ঢোকাতে পারেননি। আর দলের অধিনায়ক করেছেন অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তথা খেলোয়াড় রিকি পন্টিংকে। নিজের পছন্দের দলে কাকে রেখেছেন সৌরভ তা জেনে নিন নিচের স্লাইড থেকে। [বিশ্বের সেরা 'মার্কেটেবল স্টার' কারা? জেনে নিন]

ম্যাথু হেডেন
অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছেন সৌরভের দলে ওপেনার হিসাবে।

অ্যালেস্টার কুক
দলের আর এক ওপেনার হলেন ইংল্যান্ডের কুক। সৌরভ খুব করে বীরেন্দ্র শেহওয়াগের নাম ভেবেছিলেন। তবে কুক এত কমবয়সে এত রান করেছেন বলে সেই বিষয়টিকে অবশ্যই মাথায় রেখেছেন সৌরভ।

রাহুল দ্রাবিড়
ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান দ্রাবিড় রয়েছেন সৌরভের দলে তিন নম্বর স্থানে। এই জায়গায় আর কাউকে ভাবতে রাজি নন সৌরভ।

শচীন তেন্ডুলকর
এই প্রজন্মের সেরা খেলোয়াড় শচীন তেন্ডুলকর সৌরভের পছন্দের দলে চার নম্বরে রয়েছেন।

জাক কালিস
এই প্রজন্মের তো বটেই সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় সবচেয়ে উপরে থাকবেন দক্ষিণ আফ্রিকার কালিস। সৌরভের দলে পাঁচ নম্বর জায়গাটা তাঁরই।

কুমার সঙ্গকারা
শ্রীলঙ্কার এই উইকেটকিপার ব্যাটসম্যানের তুলনা কিছুটা হতে পারেন অ্যাডাম গিলক্রিস্ট। তবে সৌরভের পছন্দ সঙ্গাকেই।

রিকি পন্টিং
অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে নিজের দলের অধিনায়ক বেছে দিয়েছেন সৌরভ।

গ্লেন ম্যাকগ্রা
অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি বোলারকে অত্যন্ত পছন্দ সৌরভের। নিজের দলে ম্যাকগ্রাকে রাখবেন না তা সম্ভব নয়। আর রেকর্ডের দিক থেকে দেখতে গেলেও ম্যাকগ্রা বহু এগিয়ে।

ডেল স্টেইন
দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলারকে সৌরভ দলে রেখেছেন নিয়মিত উইকেট নেওয়ার আশ্চর্য ক্ষমতার জন্য।

শ্যেন ওয়ার্ন
কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শ্যেন ওয়ার্ন স্পিনারদের তালিকায় থাকবেন না তা আবার হয় নাকি!

মুথাইয়া মুরলীধরন
ওয়ার্নের লেগ স্পিন থাকলে অফ স্পিনার হিসাবে সৌরভের পছন্দের দলে রয়েছেন মুথাইয়া মুরলীধরনও। সর্বকালের সেরা অফস্পিনার মুরলী দ্বিতীয় স্পিনার হিসাবে রয়েছেন।












Click it and Unblock the Notifications