Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sourav On IPL: সৌরভ ইমপ্যাক্ট প্লেয়ারের পক্ষেই, আইপিএলে চান দুই বিরাট বদল

Sourav On IPL: ২০২৫ সালের আইপিএলের আগে হবে মেগা নিলাম। তার আগে চর্চায় ইমপ্যাক্ট প্লেয়ারের বিষয়টি। এই নিয়মের কারণেই আইপিএলে আড়াইশো রান নিরাপদ নয় বলে ধারণা অনেকের।

এই নিয়মটি তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন অনেকে। নানাবিধ প্রস্তাব বিচার-বিশ্লেষণের আশ্বাস দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। যদিও সৌরভ গঙ্গোপাধ্য়ায় ব্যাট ধরলেন এই নিয়মের পক্ষেই।

Sourav On IPL

সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের প্রাক্তন অধিনায়ক, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। আবার তিনি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। সৌরভ আজ মুম্বইয়ে বলেন, আইপিএল দারুণ টুর্নামেন্ট। আমি ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম রাখার পক্ষে। শুধু ইমপ্যাক্ট প্লেয়ারের নামটা টসের সময় বলে দিলে ভালো। সেটা করতে গুরুত্বপূর্ণ স্কিল ও গেমপ্ল্যান।

আইপিএলে এবার প্রচুর রান উঠেছে। বোলারদের চেয়ে দাপট দেখিয়েছেন ব্যাটাররা। ছক্কার নয়া রেকর্ডের সাক্ষী থেকেছে এবারের আইপিএল। সৌরভ এদিন বলেন, আমার মতে আইপিএলের ম্য়াচগুলির জন্য মাঠ আরও বড় করা হলে ভালো। বাউন্ডারি লাইন, ফেন্সিং কিছুটা পিছিয়ে দেওয়া যেতেই পারে।

এবারের আইপিএলে হতাশ করেছেন পৃথ্বী শ। যদিও তাঁর পাশে দাঁড়িয়ে সৌরভ বলেন, পৃথ্বীর বয়স মাত্র ২৩। টি২০ ক্রিকেট খেলা সম্পর্কে অনেক কিছু শিখছেন। দারুণ প্রতিভা। আরও উন্নতি করবেন। অনেক সময় আমরা কারও সম্পর্কে অল্প সময়েই অনেক প্রত্যাশা করে ফেলি। তবে পৃথ্বীর যা প্রতিভা, দক্ষতা রয়েছে তাতে তিনি ভালোই করবেন।

ঋষভ পন্থকে নিয়েও উচ্ছ্বসিত মহারাজ। বিশেষ করে গাড়ি দুর্ঘটনায় পর যেভাবে কামব্যাক করেছেন। সৌরভের কথায়, আমি সব সময়ই বলে থাকি পন্থ স্পেশ্যাল প্লেয়ার, ব্যতিক্রমীও। এমন প্লেয়ারকে আমরা কেউ কোনও অনভিপ্রেত কারণে হারাতে চাই না। কামব্যাকের পর পন্থ আগের অবস্থাতেই ফিরে এসেছেন। আগে যেমন খেলতেন, এখন সেভাবেই খেলছেন। এ জন্য কঠোর পরিশ্রমও করতে হয়েছে।

সম্প্রতি ঋদ্ধিমান সাহা সস্ত্রীক দেখা করেছিলেন সৌরভের সঙ্গে। সৌরভ এদিন বলেন, ঋদ্ধি সঠিকভাবেই ফের বাংলায় খেলতে চান। বাংলার ছেলে, পেশাদার হিসেবে গত ২ বছর ত্রিপুরার হয়ে খেলেছেন। ফের তিনি বাংলার হয়ে খেলতে ইচ্ছুক। আমি এই মুহূর্তে বাংলার ক্রিকেটের সঙ্গে যুক্ত নই। বিসিসিআই সভাপতি পদ থেক সরার পর সিএবি সভাপতি পদের জন্য লড়িনি। ব্রেক নিয়েছি। ফলে বাংলা দলের নির্বাচক ও সিএবি পদাধিকারীরাই ঋদ্ধিকে নিয়ে সিদ্ধান্ত নেবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+