ইংল্যান্ডের ভারত সফর নিয়ে কোন আশার কথা শোনালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ইংল্যান্ডের ভারত সফর নিয়ে কোন আশার কথা শোনালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ নিয়ে আশার কথা শোনালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা পরবর্তী সময়ে ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই মহারণ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারত। অ্যাওয়ে সিরিজের পর সব কিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিসিসিআইয়ের সিরিজ আয়োজন করার কথা রয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের মাটিতে বল গড়াবে

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের মাটিতে বল গড়াবে

ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ দিয়েই কোভিড পরবর্তী সময়ে ভারতের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে বল গড়ানোর কথা। ২০২১ সালে ইংল্যান্ডের এই ভারত সফর নিয়েই এবার প্রত্যাশা জাগালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

পূর্ণাঙ্গ সিরিজের আশার কথা শোনালেন সৌরভ

পূর্ণাঙ্গ সিরিজের আশার কথা শোনালেন সৌরভ

ইংল্যান্ড ভারত সফরে এসে ৪টি টেস্ট, ৩টি ওডিআই ও ৫ ম্যাচের টি ২০ খেলবে বলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চিত করেছেন। এরপর আগে ২০২০ সালে সেপ্টেম্বর-অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সীমিত ওভারের সিরিজ খেলার কথা ছিল। করোনা ধাক্কায় তা স্থগিত হয়। এবার ২০২১ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তিন ফর্ম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলেছে বলে মহারাজ আশ্বস্ত করলেন।

করোনায় নজর বোর্ডের

করোনায় নজর বোর্ডের

সেই সঙ্গে বিসিসিআই সভাপতি আরও জানিয়েছেন, দেশের করোনা পরিস্থিতির উপর বোর্ড নজর রেখেছে। সেই সঙ্গে করোনায় দ্বিতীয় কম্পন শুরু হতে পারে বলেও অশনি সংকেত হয়েছে। ফলে বিসিসিআই প্রতি মুহূর্তে ক্রিকেট শুরু নিয়ে সব দিক পর্যবেক্ষণ করে চলেছে।

আইপিএল কি ভারতে?

আইপিএল কি ভারতে?

পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে আগামী আইপিএল ২০২১ ভারতের মাটিতে আয়োজন করা নিয়ে ভাবনা চিন্তা চলছে বলেও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আশ্বাস দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+