Sourav Ganguly Birthday: অফসাইডের প্রতি দাদার ভালোবাসা কতটা? শুভেচ্ছা বার্তায় রহস্য ফাঁস সচিনের
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন বলে কথা, মহারাজকীয় তো হবেই। জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় প্রিয় দাদাকে শুভেচ্ছা জানালেন তাঁর সতীর্থরা।
দাদিকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন সচিন তেন্ডুলকর। শুধু লিটল মাস্টার নয়, বিসিসিআই থেকে দিল্লি ক্যাপিটালস দাদার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা প্রত্যেকেরই।

ক্রিকেটার জীবনে সৌরভ ছিলেন অফসাইডের ভগবান। দাদার অফসাইডের প্রতি ভালোবাসার কথা জানিয়েই শুভেচ্ছা জানিয়েছেন লিটল মাস্টার।
Dadi is one man who would even celebrate his birthday on the offside. That’s how much he loved the offside. Happy birthday, my friend! @SGanguly99 pic.twitter.com/KgYPnLqNRl
— Sachin Tendulkar (@sachin_rt) July 8, 2023
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড সভাপতিকে শুভেচ্ছা জানানো হয়। বোর্ডের শুভেচ্ছা বার্তায় তুলে ধরা হয়েছে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের পরিসংখ্যান।
4️⃣2️⃣4️⃣ intl. matches
— BCCI (@BCCI) July 8, 2023
1️⃣8️⃣5️⃣7️⃣5️⃣ intl. runs 👌🏻
3️⃣8️⃣ intl. centuries 💯
Here's wishing former #TeamIndia Captain and former BCCI President @SGanguly99 a very Happy Birthday. 👏 🎂 pic.twitter.com/fd1IdQzy24
ক্রিকেট ছাড়ার পরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সর্বময় কর্তা হিসেবে সৌরভও ছড়ান তিনি। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছে শুভেচ্ছাবার্তা। তাঁর নিজের দিল্লি ক্যাপিটালসও অভিনব কায়দায় শুভেচ্ছা জানিয়েছে ডিরেক্টর অফ ক্রিকেটকে।
Dada in DC colours 👉🏻 Core memories 💙
— Delhi Capitals (@DelhiCapitals) July 8, 2023
Share your favourite Sourav Ganguly moment and join us in celebrating his special day 👇#YehHaiNayiDilli #HappyBirthdayDada @SGanguly99 pic.twitter.com/9uTeRHab7d
তিক্ততা ভুলে কেকেআরের পক্ষ থেকেও মহারাজকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। রাজবেশে সৌরভের ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে কেকেআর লিখেছে, "মহারাজা তোমারে সেলাম। হ্যাপি বার্থডে, প্রিন্স অফ ক্যালকাটা।" পুরনো বিভেদ ভুলে জন্মদিনে শুভেচ্ছা পাঠাল কেকেআর।
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায় আইপিএল টুর্নামেন্ট খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি পুনে ওয়ারিয়র্সের জার্সিতেও তিনি এই টুর্নামেন্ট খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একেবারে অভিষেক মরসুমে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলেছিলেন। পাশাপাশি এই দলের অধিনায়কও ছিলেন তিনি। কিন্তু পরে বিভিন্ন ইস্যুতে শাহরুখের দলের সঙ্গে তিক্ততা বাড়ে।
𝘔𝘢𝘩𝘢𝘳𝘢𝘫𝘢 𝘵𝘰𝘮𝘢𝘳𝘦 𝘴𝘦𝘭𝘢𝘮! 🙌
— KolkataKnightRiders (@KKRiders) July 8, 2023
Happy birthday, Prince of Kolkata! 🙏#HappyBirthdayDada | #SouravGanguly | @SGanguly99 pic.twitter.com/zIdyfiWpcd
যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগের মতো তরুণ ব্রিগেডের উত্থান হয়েছিল সৌরভের হাত ধরেই। জন্মদিনে প্রিয় দাদাকে শুভেচ্ছা জানালেন যুবি।
When you’re planning the next prank with dada without him knowing that he is the one who will actually be pranked 🤪 😂 Happy birthday #dadi! Loads of love always 🤗 ❤️ @SGanguly99 pic.twitter.com/fCdF8DV6pt
— Yuvraj Singh (@YUVSTRONG12) July 8, 2023
শুভেচ্ছা জানিয়েছেন দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, ওয়াসিম জাফররাও। শুধু জাতীয় দলের ক্রিকেটার। বাংলা দলে রণদেব বসু, সৌরাশিষ লাহিড়ির মতো সতীর্থরাও দাদিকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুল করেননি।












Click it and Unblock the Notifications