Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ganguly vs Ponting: পন্টিংয়ের পরিকল্পনায় সায় দেননি সৌরভ! দিল্লি ক্যাপিটালসের ভিতরের কথা ফাঁস করলেন কাইফ

Ganguly vs Ponting: আইপিএলে হেড কোচের পদ থেকে দিল্লি ক্যাপিটালস সরিয়ে দিয়েছে রিকি পন্টিংকে। ম্য়ানেজমেন্ট বদলানোয় আইপিএলে দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট নন সৌরভ গঙ্গোপাধ্যায়।

২০২৭ সালের আইপিএলে ফের ক্যাপিটালসে স্বমহিমায় দেখা যাবে সৌরভকে। এই আবহে ক্যাপিটালসের অন্দরমহলে সৌরভ বনাম পন্টিং দ্বন্দ্বের কথা ফাঁস করে দিলেন মহম্মদ কাইফ।

Ganguly vs Ponting

পন্টিং দিল্লি ডেয়ারডেভিলসের হেড কোচ হন ২০১৮ সালে। ২০১৯ সালে দলের নাম বদলে দিল্লি ক্যাপিটালস হয়। সৌরভ হন ডিরেক্টর অব ক্রিকেট। মহম্মদ কাইফ ২০১৯ ও ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন।

কাইফ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিডিও পোস্ট করে জানালেন, ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস যে আইপিএল ফাইনাল খেলেছিল তা সম্ভব হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের দূরদর্শিতার কারণেই। কাইফ আলোকপাত করেছেন শিখর ধাওয়ানকে নেওয়ার বিষয়ে।

কাইফের কথায়, সৌরভ দলের ডিরেক্টর অব ক্রিকেট হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী কোর গ্রুপের পক্ষে সওয়াল করেছিলেন। শিখর ধাওয়ানকে নেওয়ার কথা হলে পন্টিং বেঁকে বসেন। তিনি বলেছিলেন, শিখর ধাওয়ানের কেরিয়ার শেষ, ক্রিকেট অবশিষ্ট নেই।

তবে সৌরভ পন্টিংয়ের কথা শোনেননি। শিখরের সঙ্গে কথা বলেন এবং দিল্লি ক্যাপিটালস সই করায় ধাওয়ানকে। কাইফের দাবি, সেবার শিখর টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। তাছাড়া তিনি ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। সেই দলে থাকা ডেভিড ওয়ার্নারই শিখর সম্পর্কে নেতিবাচক বার্তা দেন পন্টিংকে।

সৌরভ জানতেন, শিখর এমন প্লেয়ার যিনি প্রতি আইপিএলে ৫০০ করার ক্ষমতা রাখেন। উল্লেখ্য, সৌরভের আস্থার মর্যাদা দিয়ে শিখর দিল্লির হয়ে ২০১৯ সালে ১৬ ম্যাচে ৫২১, ২০২০ সালে ১৭ ম্যাচে ৬১৮ ও ২০২১ সালে ১৬ ম্যাচে ৫৮৭ রান করেছিলেন। এমনকী সৌরভের জন্য দিল্লি অশ্বিনকে নিয়েছিল বলে দাবি কাইফের। সৌরভের পরিকল্পনায় সায় দেন কর্ণধার পার্থ জিন্দাল।

কাইফের ধারণা, ক্রিকেটার হিসেবে সচিন তেন্ডুলকরদের সঙ্গে তুলনা চলে যে পন্টিংয়ের, তাঁকে দিল্লি ক্যাপিটালস এমনি এমনি সরায়নি। দিল্লি কর্তারা বুঝতে পেরেছেন পন্টিংয়ের পরিকল্পনা যথাযথ নয়। ফলে তিনি থাকলে খেতাব জয়ের সম্ভাবনাও থাকবে না। উল্লেখ্য, ৭ মরশুম হেড কোচ থেকে দিল্লিকে একবারও খেতাব জেতাতে পারেননি পন্টিং।

পন্টিং এখন পাঞ্জাব কিংসে। সেখানেও পান্টার সাফল্য পাবেন না বলেই মত কাইফের। দুই আনক্যাপড প্লেয়ার ধরে রেখে নতুনভাবে দল সাজাবে পাঞ্জাব কিংস। কাইফ মনে করেন, পাঞ্জাবের উচিত ছিল কোর গ্রুপ ধরে রাখা। নতুনভাবে দল সাজিয়ে সাফল্য মেলে না। অর্শদীপ সিং, কাগিসো রাবাডা ও লিয়াম লিভিংস্টোনকে ধরে রাখা উচিত ছিল। পন্টিংয়ের পরিকল্পনা যথাযথ ও ভাবনায় অভিনবত্ব থাকলে পন্টিং দিল্লিতেই সাফল্য পেতেন, ধারণা কাইফের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+