Smriti Mandhana: মহিলাদের ক্রিকেটেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ! স্বপ্ন উস্কে দিলেন স্মৃতি মান্ধানা
পুরুষদের আইপিএলের পর মহিলা প্রিমিয়ার লিগও চালু করেছে বিসিসিআই, একাধিক ক্রিকেট বোর্ডই পুরুষ এবং মহিলা ক্রিকেটে সমবেতনের নীতিও গ্রহণ করেছে। কিন্তু এখনও বেশ কিছু ক্ষেত্রে পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে পার্থক্য থেকেই যাচ্ছে। তারমধ্যে অন্যতম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্টের জনপ্রিয়তা বাড়াতে কয়েক বছর আগে পুরুষদের ক্রিকেটে এই চ্যাম্পিয়নশিপ শুরু করেছে আইসিসি। এবার কী মহিলা ক্রিকেটেও চালু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ?
আগামী ১৪ ডিসেম্বর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৯ বছর পর ঘরের মাঠে টেস্ট খেলতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। টি ২০ সিরিজে হারের বদলা নেওয়ার সুযোগ ভারতীয় মহিলা ব্রিগেডের সামনে। কিন্তু এই ম্যাচের আগে চর্চায় উঠে এল মহিলাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। মহিলাদের ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দলই নিয়মিত টেস্ট ম্যাচ খেলে। ভারত শেষ টেস্ট ম্যাচ খেলেছে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে।

একইসঙ্গে মহিলা ক্রিকেটের উন্নতি প্রসঙ্গে স্মৃতি বলেন, মহিলা ক্রিকেটের জন্য অনেক কিছুই পরিবর্তিন হয়েছে, বিশেষ করে ২০১৭ সালে পরে। ওয়াংখেড়েতে টি-টোয়েন্টি সিরিজের সময় প্রচুর দর্শক এসেছিলেন এবং আমরা যে সমর্থন পাচ্ছি তাতে সেই পরিবর্তন দেখতে পাচ্ছি। মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। '
স্মৃতি আরও উল্লেখ করেন, লাল বলের ক্রিকেট আরও বেশি করে খেলতে চাই। সাদা পোশাকে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে সত্যিই উত্তেজিত লাগছে, এটি সম্পূর্ণ আলাদা অনুভূতি। পুরুষদের ক্রিকেটে ২০১৯ সালে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০১৯-২০২১ এবং ২০২১-২০২৩ দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। যদিও ট্রফি আসেনি। ইতিমধ্যেই শুরু হয়েছে তৃতীয় সংস্করণ।
টি ২০ সিরিজের প্রথম দুই ম্যাচে হারলেও ইংল্যান্ডের শেষ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় মহিলা দল। হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে ভারতীয় মহিলা ব্রিগেড। কিন্তু শনিবারের পর রবিবারও ম্যাচ খেলতে হয়েছে দুই দলকে। যদিও পর পর ম্যাচ খেলা নিয়ে সরব হয়েছিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা।












Click it and Unblock the Notifications