দুর্দান্ত ক্যাচ স্মৃতির, এক লহমায় মনে করিয়ে দিলেন জন্টি রোডসের কথা
দুর্দান্ত ক্যাচ স্মৃতির, এক লহমায় মনে করিয়ে দিলেন জন্টি রোডসের কথা
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে দুর্ধর্ষ ক্যাচ নিয়ে নজর কাড়লেন স্মৃতি মন্ধনা। মঙ্গলবার ভারতীয় মহিলা দল এবং নিউজিল্যান্ড মহিলা দলের মধ্যে আয়োজিত চতুর্থ একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে ২০ ওভারে নামিয়ে আনা হয়। ওভার সংখ্যা কমে ২০-তে নেমে আসায় টি-২০- মেজাজে পাওয়া যায় দুই দলের ক্রিকেটারদেরই।

এই দিন কুইন্সটাউনের জন ডেভিস ওভালে টসে জিতে আয়োজক দেশ নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় ভারত। নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন ইনিংসের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল। রেনুকা সিং-দীপ্তি শর্মাদের বল এ দিন মাঠের বিভিন্ন প্রান্তে পাঠান ডিভাইন। তবে, দীর্ঘায়িত হয়নি তাঁর ইনিংস। তবে, ইনিংস দীর্ঘায়িত করার সুযোগ পাননি তিনি। স্মৃতি মন্ধনার দুর্দান্ত ক্যাচে ২৪ বলে ৩২ রান করেই থমকে যেতে হয় কিউয়ি অধিনায়ককে। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার দিয়ে
অফ স্ট্যাম্পের বাইরে রেনুকা সিং-এর বল স্কোয়ারে খেলতে গেলে প্রথম তিনটি ওডিআই ম্যাচ বাইরে থাকার পর দলে প্রত্যাবর্তন ঘটানো মন্ধনার হাতে ক্যাচ তুলে দেন সোফি। এ দিন ভারতীয় তারকার দুর্দান্ত ক্যাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিনটি ম্যাচ জিতে ইভেন্ট পকেটে পুড়ে নিয়েছে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম এক দিনের ম্যাচ স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। তা ছাড়া এই দুই ম্যাচ নিউজিল্যান্ড জিতলে ঘরের মাঠে ভারতকে হোয়াইটওয়াশ করার নজির গড়বে।
তৃতীয় একদিনের ম্যাচে বেশ কিছু পরিবর্তন করেছে ভারত। টি-২০ অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামীকে বিশ্রাম দেওয়া হয়েছে।
চতুর্থ একদিনের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে চোখ ধাঁধানো ৩৩ বলে ৬৮ রানের ইনিংস খেলেন আমিলিয়া কির। ১৬ বলে ৩২ রানের ইনিংস খেলেন সেটারওয়েট। এ ছাড়া অধিনায়ক সোফির সঙ্গে ওপেনিং করতে নামা সুজি বেটিস ২৬ বলে ৪১ রান করেন।
ভারতের হয়ে দু'টি উইকেট পান রেণুকা সিং। একটি করে উইকেট পেয়েছেন মেঘনা সিং, রাজেশ্বরী গায়েকোয়াড় এবং দীপ্তি শর্মা।
১৯১ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। শেফালি বর্মা এবং ইয়াশতিকা ভাটিয়া রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। স্মৃতি মন্ধনার ব্যাট থেকে আসে ১৩ রান। ৪ রানে আউট হন পূজা ভাস্ত্রকার।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications