SL vs AUS: খোয়াজার দ্বিশতরানে নজির, অভিষেক টেস্টে সেঞ্চুরি ইনগ্লিসের, শ্রীলঙ্কায় রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

SL vs AUS: উসমান খোয়াজা শ্রীলঙ্কার মাটিতে টেস্টে অনন্য নজির গড়লেন। গল টেস্টের দ্বিতীয় দিনে দ্বিশতরান হাঁকিয়ে। রানের পাহাড় গড়ছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া।

খোয়াজা ও স্টিভ স্মিথ গতকালই শতরান পূর্ণ করেছিলেন। আজ অভিষেক টেস্টে শতরান পেলেন জশ ইনগ্লিস।

SL vs AUS

গতকাল প্রথম দিনের শেষে অজিদের স্কোর ছিল ৮১.১ ওভারে ২ উইকেটে ৩৩০। খোয়াজা ১৪৭ ও স্মিথ ১০৪ রানে অপরাজিত ছিলেন। প্যাট কামিন্সের পরিবর্তে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের অধিনায়ক স্মিথ ২৫১ বলে ১৪১ রান করে সাজঘরে ফেরেন। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও ২টি শতরান।

দীর্ঘ সময়ের পর গতকালই খোয়াজার ব্যাটে টেস্ট শতরানের খরা কেটেছে। টেস্ট কেরিয়ারের ষোড়শ শতরান হাঁকালেন গলে। ১৫তম শতরানটি এসেছিল ২০২৩ সালের জুনে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই টেস্ট শতরানের খরা কাটা স্বস্তি দিল ৩৮ বছরের খোয়াজাকে।

শ্রীলঙ্কার মাটিতে এর আগে কোনও অস্ট্রেলীয় ব্যাটার টেস্টে দ্বিশতরান পাননি। আজ সেই কীর্তি স্থাপন করেন খোয়াজা। ১৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে তিনি দ্বিশতরান পূর্ণ করেন ২৯০টি বল খেলে। এটি টেস্টে তাঁর প্রথম দ্বিশতরান। এদিন তিনি ৩৫২ বলে ২৩২ রান করে আউট হন।

খোয়াজা ও স্মিথের তৃতীয় উইকেট জুটিতে ৪১৯ বলে ২৬৬ রান উঠেছিল। এরপর খোয়াজা ও ইনগ্লিস চতুর্থ উইকেট জুটিতে ১৭২ বলে ১৪৬ রান যোগ করেন। ইনগ্লিস ১০টি চার ও ১টি ছয়ের সৌজন্যে ৯৪ বলে ১০২ রান করেন। তিনি ৯০ বলে শতরান পূর্ণ করেন নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে।

দ্বিতীয় দিনের চা বিরতিতে অজিদের স্কোর ১৪৩ ওভারে ৫ উইকেটে ৬০০ রান। উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ২৫ ও বিউ ওয়েবস্টার ১০ রানে অপরাজিত আছেন। প্রভাত জয়সূর্য তিনটি ও জেফ্রি ভ্যান্ডারসে ২টি উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+