Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: অস্ট্রেলিয়া ম্যাচের আগে টিম ইন্ডিয়া পেল স্যারের ভোকাল টনিক, ছোটবেলার স্মৃতি ফেরালেন কোহলি

বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয়ের পরই টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের পথে কয়েক কদম এগিয়ে গিয়েছে ভারত। ম্যাচ জয়ের পরই ভারতীয় ড্রেসিংরুমে পৌঁছে এলেন স্যার ভিভিয়ান রিচার্ডস। ক্যারিবিয়ান কিংবদন্তির আগমনের অন্যতম কারণ ছিল সেরা ফিল্ডারের পদক প্রদান। কিন্তু বাড়তি পাওনা হল টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। স্যারের থেকে টিপস পেলেন রোহিত-বিরাটরা।

অন্য ম্যাচ গুলির মতোই বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পরও সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা হল। বিসিসিআইয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে, সেরা ফিল্ডারের পুরস্কার দিতে ভিভিয়ান রিচার্ডস ভারতের ড্রেসিংরুমে আসছেন শোনার পর প্রত্যেকেই উঠে দাঁড়ান। স্যার ভিভ রিচার্ডস ভারতীয় দলের সাজঘরে ঢুকে প্রথমেই বিরাট কোহলির সঙ্গে হাত মেলান।

বাংলাদেশের বিরুদ্ধে সেরা ফিল্ডারের দৌড়ে একাধিক ক্রিকেটার থাকলেও সবাইট টপকে পদক জিতলেন সূর্যকুমার যাদব। বাংলাদেশ ম্যাচে শরীর ছুঁড়ে দুরন্ত ক্যাচ নিয়ে ভারতীয় দলের সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন সূর্যকুমার যাদব।রাহুল দ্রাবিড়সহ গোটা দলকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে সূর্যকুমার যাদবের গলায় ম্যাচের সেরা ফিল্ডারের পদক পড়িয়ে দেন ক্যারিবিয়ান কিংবদন্তি।

ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস ভারতীয় দলের সদস্যদের বলেন 'তোমরা যে ভাবে ক্রিকেট খেলছো, আমরা সকলেই সেটা উপভোগ করছি। তোমরা শক্তিশালী। যদি আমাদের দল ওয়েস্ট ইন্ডিজ এগোতে না পারে , আমি তোমাদেরই সমর্থন করব।'


এরপর পন্থ প্রশংসায় ভরালেন স্যার ভিভ রিচার্ডস। তিনি বলেন, তোমায় দেখে খুব ভালো লাগছে। তুমি তো পকেট রকেট। যেভাবে তুমি ফিরে এসেছ তাতে আমি খুব খুশি। তোমার প্রতিভা আমরা খুব মিস করতাম। ক্যারিবিয়ান হিসেবে বলতে পারি ভারতীয় দল এখানে যেভাবে খেলছে খুব ভালো লাগছে দেখে।
বোর্ডের শেয়ার করা ভিডিয়োতে সূর্যকুমার যাদব পদক পাওয়ার পর জানিয়েছেন, অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডের থেকে সেরা ফিল্ডারের মেডেল পেয়ে তাঁর দারুণ লাগছে।

এদিকে মাঠে নজর কাড়লেন কোহলি। শনিবার অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের ১৯৭ রান তাড়া করা ১৭তম ওভারে ঘটনাটি ঘটে। চার উইকেট হাতে রেখে মাত্র ১৮ বলে ৭৪ রানের এক অসম্ভব সমীকরণ তাড়া করতে নেমেছিল বাংলাদেশ। রিশাদ হোসেনের বলে অর্শদীপ সিংয়ের বলে ছক্কা হাঁকিয়ে বল ডিপ-মিড উইকেট বাউন্ডারি ও এলইডি বিজ্ঞাপনের হোর্ডিং পেরিয়ে প্ল্যাটফর্মের নিচে ঢুকে যায়।


বিজ্ঞাপনের ফেন্সিং পেরিয়ে হোর্ডিংয়ের প্ল্যাটফর্মের নীচ থেকে বল বের করে আনার চেষ্টা চালান।। বল প্ল্যাটফর্মের নীচে বেশ খানিকটা ঢুকে যাওয়ায়, বিরাটও প্ল্যাটফর্মের বেশ কিছুটা ভিতরে নিজের শরীরকে ঢুকিয়ে দেন। সেই ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+