ইডেন টেস্টের দামামা বেজে গেল! কালই শহরে শুভমান-বুমরাহরা, আসছে দক্ষিণ আফ্রিকাও
ইডেনে ১৪ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে কালই চলে আসছেন অধিনায়ক শুভমান গিল।
ভারতীয় টেস্ট দলের আরও ৩ সদস্য কালই শহরে পৌঁছে যাচ্ছেন। এসে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা দলও।

স্থানীয় দলীয় ম্যানেজার পিটিআইকে জানিয়েছেন, "শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেল সরাসরি ব্রিসবেন থেকে কলকাতায় উড়ে আসবেন। সন্ধ্যায় তাঁদের হোটেলে পৌঁছে যাওয়ার কথা।" তিনি আরও জানান, "দক্ষিণ আফ্রিকার পুরো দলও রবিবার চেক-ইন করবে।"
বাকি ভারতীয় টেস্ট খেলোয়াড়রা সোমবার বিভিন্ন দলে ভাগ হয়ে কলকাতায় পৌঁছবেন। মঙ্গলবার থেকে দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। আজ ব্রিসবেনের গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম ও শেষ টি২০ ম্যাচটি বৃষ্টি-সহ প্রতিকূল আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়ে যায়। ফলে সূর্যকুমার যাদবের দল ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ভারতের ওপেনার শুভমান গিল (২৯ অপরাজিত) এবং অভিষেক শর্মা (২৩ অপরাজিত) মাত্র পাঁচ ওভারেরও কম সময়ে ৫২ রান দ্রুত তুলে ফেলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টটি ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হবে। এরপর দ্বিতীয় টেস্টটি ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। ভারত বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুটা করেছিল ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ২-২ ড্র করে এবং গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্লিন সুইপ করে। এই টেস্টের আগে সিএবি ডালমিয়া স্মারক বক্তৃতার আয়োজন করতে চলেছে। যাতে বক্তা হিসেবে থাকার কথা সুনীল গাভাসকরের। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হিসেবে এই স্মারক বক্তৃতা শুরু করলেও নানা কারণে তা করা যায়নি পরে। সৌরভ ফের সভাপতি হিসেবে ফিরেই এই বক্তৃতার প্রথা শুরু করছেন। দক্ষিণ আফ্রিকার কেউ সানির পাশাপাশি বক্তা হিসেবে থাকতে পারেন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications