Shreyanka Patil: স্মৃতি-হরমনপ্রীতরা পারেননি, সিনিয়র দলে অভিষেকের আগেই নজির গড়লেন শ্রেয়াঙ্কা
স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌরদের টপকে ভারতীয মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করলেন শ্রেয়াঙ্কা পাটিল। ভারতীয় ক্রিকেটে এই নামটা এখনও সেভাবে পরিচিত হয়নি। পরিচিত হওয়ার কথাও নয়। কারণ স্মৃতি, হরমনপ্রীত বা রিচা ঘোষদের মতো তিনি এখনও সিনিয়র দলের সদস্য হয়ে উঠতে পারেননি। কিন্ত 'এ' দলে খেলেই নতুন ইতিহাস তৈরি করলেন শ্রেয়াঙ্কা।
এরআগে বিগব্যাশ লিগে খেলেছেন ভারতীয় মহিলা দলের একাধিক ক্রিকেটার। তবে ডনের দেশ থেকে নয় শ্রেয়াঙ্কার ডাক এল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে। আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে খেলার সুযোগ পেলেন শ্রেয়াঙ্কা। এরআগে কোনও ভারতীয় ক্রিকেটার এই মহিলা লিগের খেলার সুযোগ পাননি।

ভারতীয় মহিলা 'এ' দলের এই অফ স্পিনার খেলবেন গায়ানা অ্যামাজ়ন ওয়ারিয়র্সের হয়ে। এখনও ভারতীয় সিনিয়র মহিলা দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি শ্রেয়াঙ্কার। তার আগেই বিদেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলার সুযোগ পেয়ে ভারতের মহিলা ক্রিকেটে নজির গড়লেন শ্রেয়াঙ্কা।
গত ৩০ জুন ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের আসন্ন সংস্করণের জন্য প্লেয়ার ড্রাফটে শ্রেয়াঙ্কাকে সই করিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে শ্রেয়াঙ্কা ড্রেসিংরুম ভাগ করে নেবেন বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকার সঙ্গে ।

তার মধ্যে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস, সোফি ডিভাইন, দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইলের সঙ্গে। ভারততের মহিলা আইপিএলেও আরসিবিতেও শ্রেয়াঙ্কার সতীর্থ সোফি ডিভাইন।
সম্প্রতি হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া এ দল। ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন শ্রেয়াঙ্কা। শ্রেয়াঙ্কা হংকংয়ের বিরুদ্ধে মাত্র ২ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। পরে বাংলাদেশের বিরুদ্ধে ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট পকেটে পোরেন তিনি। এবার জাতীয় দলে তাঁর সুযোগ পাওয়া সময়ের অপেক্ষা।

এবছর উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ শুরু হবে ৩০ অগস্ট। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। ১১দিনের টুর্নামেন্টে গত মরশুমের মতোই অংশ নেবে ৩টি দল ত্রিনবাগো নাইট রাইডার্স, বার্বাডোজ রয়্যালস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় মরসুমে।
ভারতের পুরুষ ক্রিকেটারদের মতো মহিলা ক্রিকেটারদের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলায় নিষেধাজ্ঞা নেই। আগামী সপ্তাহে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের মেগা মিটিংয়ে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা থাকছে। তার মধ্যে অন্যতম অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের বিদেশে খেলার অনুমতি প্রদান। বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত ক্রিকেটার এই বিষয়ে বোর্ডের কাছে আবেদন করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications