Shoaib Malik: সানিয়া ও পরিবারের কাছে শোয়েব কত বছর লুকিয়েছেন সানার সঙ্গে ঘনিষ্ঠতা? পাক মিডিয়ার চাঞ্চল্যকর দাবি
Shoaib Malik: শোয়েব মালিকের তৃতীয় বিয়েকে কেন্দ্র করে একের পর এক তথ্য সামনে আসছে। আগেই জানা গিয়েছে, সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ শোয়েবের পরিবার মেনে নেয়নি।
পরিবারের সদস্যদের ছাড়াই শোয়েব বিয়ে করেছেন অভিনেত্রী ও মডেল সানা জাভেদকে। এবার পাকিস্তানের সংবাদমাধ্যম দাবি করল তাঁদের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে।

শোয়েব ও সানিয়ার বিচ্ছেদ নিয়ে জল্পনা ২০২২ সাল থেকেই শোনা যাচ্ছিল। তবে সানার সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠতার কথা জানতে পেরেই খুলা-র মাধ্যমে বিচ্ছেদের পথই বেছে নেন সানিয়া। শোয়েবের কাজকর্মকে সমর্থন করেনি তাঁর পরিবার। তারকা দম্পতির বিচ্ছেদের খবর সামনে আসতেই সানিয়ার প্রতি পাকিস্তানের বহু মানুষ সহানুভূতির বার্তা দিয়েছেন।
তৃতীয় বিয়ে করে দেশের নাগরিকদের সিংহভাগের সমর্থন পাননি শোয়েব। ফলে ব্যক্তিগত জীবনে তাঁর ঝড় চলছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে ঢাকা পর্বের ম্যাচ খেলেছেন। তারপরই তিনি চলে যান দুবাই। শোয়েবের এমন দলত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়।
এমনকী তিনটি নো বল করায় তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে বলে জল্পনা ছড়ায়। যদিও শোয়েব বিপিএলের বরিশাল ফ্র্যাঞ্চাইজির কর্তার ভিডিও শেয়ার করে দাবি করেছেন, পূর্বনির্ধারিত কর্মসূচির কারণেই তিনি দুবাই গিয়েছেন। কথা হয়েছে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গেও। শোয়েবের বিরুদ্ধে অভিযোগ নেই বলে জানিয়েছে বরিশালের দলও।
তবে ব্যক্তিগত জীবনে শোয়েবের কেচ্ছা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিল পাকিস্তানের সামা টিভি। চ্যানেলের পডকাস্টে দাবি করা হয়েছে, সানার সঙ্গে তিন বছর ধরে প্রেম চলছিল শোয়েবের, সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। যদিও সানিয়া ও শোয়েবের পরিবার গত বছরই এই বিষয়টি জানতে পারে। সানা মাস তিনেক আগে উমের জসওয়ালের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন মাস তিনেক আগে। শোয়েবের সঙ্গে সম্পর্কের কথা তিনিও জানাননি উমেরকে।
দু-জনের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানাতে গিয়ে সামা টিভি দাবি করেছে, এই চ্যানেলের কোনও অনুষ্ঠানে শোয়েবকে ডাকা হলে তিনি শর্ত দিতেন সানাকেও আমন্ত্রণ জানানোর। ইতিবাচক সাড়া মিললে তবেই তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়ে কথা দিতেন। এই তথ্য় দিয়েছে পডকাস্টের প্রোডিউসার।
বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারার পর শোয়েবকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা তাঁর পরিবারের তরফে বলা হয়েছিল। সানিয়াও নাকি বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শোয়েব মালিক কারও কথাই শোনেননি। উল্লেখ্য, সানিয়াকে হায়দরাবাদে ২০১০ সালে বিয়ে করেছিলেন শোয়েব। সানা ও উমেরের বিয়ে হয়েছিল ২০২০ সালে। সানার সঙ্গে বিয়ের ছবি শোয়েব পোস্ট করার পরই সানিয়ার সঙ্গে বিচ্ছেদের খবরে সিলমোহর পড়ে। সানিয়া সোশ্যাল মিডিয়া থেকে শোয়েবের সব ছবি সরিয়ে দিলেও শোয়েব এখনও সেই পথে হাঁটেননি।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications