Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ট্রাকের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনার মুখে ভারতের জামাই, দুমড়ে মুচড়ে গেল শোয়েব মালিকের গাড়ি

ট্রাকের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনার মুখে ভারতের জামাই, দুমড়ে মুচড়ে গেল শোয়েব মালিকের গাড়ি

ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। ট্রাকের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কায় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিককে নিয়ে আচমকা উদ্বেগ। যদিও পাক ক্রিকেটার নিজে টুইট করে তিনি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে লিখেছেন।

ঠিক কী ঘটেছে

ঠিক কী ঘটেছে

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে অংশ নিয়ে লাহোরের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে বেরোচ্ছিলেন শোয়েব। ড্রাফট শেষ হতে বাড়ির পথে ফিরছিলেন তিনি। ফেরার পথেই মারাত্মক দুর্ঘটনার শিকার হন ভারতের জামাই। ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়েন শোয়েব। লড়ির সঙ্গে সংঘর্ষে তাঁর গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে।

শোয়েব কেমন আছেন

শোয়েব কেমন আছেন

বড়সড় দুর্ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্থ হয়ে অচল হয়ে গেলেও শোয়েব অক্ষত রয়েছেন। তাঁর স্পোর্টস কারের সঙ্গে ট্রাকের ধাক্কায় গাড়ির সামনে অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। ভাগ্যের জোরে বড়সড় আঘাত পাওয়া থেকে বেঁচে ফিরলেন শোয়েব।

প্রত্যক্ষদর্শীরা কী জানিয়েছেন

প্রত্যক্ষদর্শীরা কী জানিয়েছেন

ট্রাকটি ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের পাশে পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল। মালিকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রাকের পিছনের অংশে তেমন ক্ষতি না হলেও শোয়েবের স্পোর্টস কারের সামনের অংশ পুরোপুরি ভেঙে গিয়েছে। মালিকের গাড়ির গতি বেশি ছিল, সেই কারণেই নিয়ন্ত্রণে হারিয়ে এই বিপর্যয় বলে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন।

শোয়েব মালিকের টুইট

শোয়েব মালিকের টুইট

এরপরই শোয়েব মালিক ফ্যানদের আশ্বস্ত করে টুইট করেন, যে টুইটে পাক ক্রিকেট লিখেছেন, 'ঈশ্বরের অনেক আর্শীবাদ যে আমি একদম সুস্থ রয়েছি। হঠাৎ করেই এমন ঘটনা ঘটে। আমার সুস্থতা কামনা করে অনেকেই ভালোবাসা জানিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+