WTC Final: ভারতের বোলিং আক্রমণের উপর নির্ভর করবে কোন কিপার খেলবেন, মত শাস্ত্রীর

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত প্রথমবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল। সাউদাম্পটনের সেই ফাইনালে ভারত নেমেছিল বিরাট কোহলির নেতৃত্বে, হেড কোচ ছিলেন রবি শাস্ত্রী।

৭ জুন থেকে ওভালে এবার টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়ন নির্ধারণের ফাইনালে ভারত অধিনায়ক রোহিত শর্মা। হেড কোচ রাহুল দ্রাবিড়। তার আগে রবি শাস্ত্রী স্টার স্পোর্টসে বেছে নিলেন সম্ভাব্য একাদশ।

ঈশান কিষাণ

দেশের মাটিতে ভারত গত মার্চে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়েছিল। সেই সিরিজের দলে খুব বেশি রদবদল হবে না। তবে ওভালের কন্ডিশনের কথা ভেবে বোলিং কম্বিনেশনে বদল আসবে। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে একাদশে অজিঙ্ক রাহানের থাকাও নিশ্চিত। উইকেটকিপার কে হবেন, সেটা বড় প্রশ্ন।

ঋষভ পন্থের অনুপস্থিতিতে ঋদ্ধিমান সাহাকে নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন অনেক প্রাক্তনই। যদিও নির্বাচকরা তাতে কর্ণপাত না করে কেএস ভরত ও ঈশান কিষাণকে নিয়েছেন। কেএস ভরত মাত্র চারটি টেস্টে খেলেছেন। ঈশান কিষাণের টেস্ট অভিষেকই হয়নি। বোলিং কম্বিনেশনের উপর কিপার বাছাই নির্ভর করবে, মত শাস্ত্রীর।

কেএস ভরত

রবি শাস্ত্রী বলেন, ভারত যদি দুই স্পিনার নিয়ে খেলে তাহলে কেএস ভরতকে একাদশে রাখা যেতে পারে। কিন্তু চার সিমার ও এক স্পিনার নিয়ে নামলে পরিকল্পনা বদলাতে হবে। সেক্ষেত্রে ভারত কিষাণকেই খেলাতে পারে। দু বছর আগে মেঘলা আবহাওয়া দেখে ভারত তিন পেসার ও দুই স্পিনার নিয়ে কিউয়িদের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল।

অশ্বিন দুই ইনিংস মিলিয়ে ২৫ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। রবীন্দ্র জাদেজা সারা ম্যাচে ১৫.২ ওভার করেছিলেন। স্পিনাররা সেই ম্যাচে কার্যকরী ভূমিকা পালন করতে পারেননি। নিউজিল্যান্ড পাঁচ সিমার নিয়ে খেলে বৃষ্টিবিঘ্নিত টেস্ট ৮ উইকেটে জিতেছিল। ওভালে অবশ্য স্পিনাররা কার্যকরী হন।

এই প্রথম ওভালে জুন মাসে টেস্ট হবে। ১৮৮০ সাল থেকে ১০৪টি টেস্ট হয়ছে। যার প্রায় সবই হয়েছে অগাস্ট-সেপ্টেম্বরে। জুলাইয়ে শুরু হওয়া টেস্টের সংখ্যা ৮। ইংল্যান্ডের গ্রীষ্মকাল রৌদ্রোজ্জ্বল। ফলে ভারতকে দুই স্পিনারে খেলার পরামর্শ শাস্ত্রীর। একটি জায়গার জন্য অশ্বিন ও উমেশ যাদবের মধ্যে লড়াই থাকবে বলে মত শাস্ত্রীর।

বিরাট সিরাজ

রবি শাস্ত্রী বলেন, আগের ফাইনাল থেকে নেওয়া শিক্ষাটা গুরুত্বপূর্ণ। কন্ডিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দল গড়তে হবে। আগেরবার সাউদাম্পটনে মেঘলা আকাশ ছিল। এবারের জন্য আমি ১২ জনের দলে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে রাখছি রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানেকে।

এ ছাড়া রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর থাকবেন। পরিস্থিতি অনুযায়ী ঈশান কিষাণ বা কেএস ভরত। বাকি জায়গাটির জন্য অশ্বিন ও উমেশের মধ্যে কোনও একজন।

ভারত চার সিমারে নামলে শামি ও সিরাজের সঙ্গে শার্দুল ও উমেশকে দেখতে চান শাস্ত্রী। ওভালে দুই স্পিনার খেলানোর ভালো সম্ভাবনা। ইংল্যান্ডে এখন যা আবহাওয়া তাতে ভারতের একাদশে যে বোলাররা থাকবেন তাঁরা হলেন, অশ্বিন, জাদেজা, শার্দুল, শামি ও সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+