আইসিসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা শশাঙ্ক মনোহরের!
আইসিসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক মনোহর। আইসিসি-র প্রথম স্বাধীন চেয়ারম্যান ছিলেন মনোহর।
নয়াদিল্লি, ১৫ মার্চ : আইসিসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক মনোহর।
আইসিসি-র প্রথম স্বাধীন চেয়ারম্যান ছিলেন মনোহর। সর্বসম্মতিতে তাঁকে নিযুক্ত করা হয়েছিল। ২০১৬ সালের মে মাসে ২ বছরের মেয়াদে আইসিসি-র চেয়ারম্যান পদে যোগ দিয়েছিলেন শশাঙ্ক।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন শশাঙ্ক। তবে, বিশ্ব ক্রিকেটের রাশ ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের হাতে কেন্দ্রীকরণের বিপক্ষে ছিলেন শশাঙ্ক। তা নিয়ে তিনি মুখও খুলেছেন আগে।
শশাঙ্ক মনোহর বলেছিলেন, "যেভাবে তিনটি বড় দেশ ভারত, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড আইসিসিকে নিয়ন্ত্রণ করে তার সঙ্গে আমি একমত হতে পারি না। এটা আমার ব্যক্তিগত মত। আমি মনে করি কোনও ব্যক্তির থেকে প্রতিষ্ঠান সবার আগে।"
মনে করা হচ্ছে সম্ভবত, এই মনোভাবের জেরেই আইসিসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক।












Click it and Unblock the Notifications