রাহুলের কেমন ব্যাটিং পছন্দ ওয়াটসনের? হার্দিক-বিরাটের প্রশংসার ফাঁকে সিরাজকেও দরাজ সার্টিফিকেট
টি ২০ বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করবেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তবে ভারতীয় দল পাওয়ারপ্লে-র ওভারে যে রণকৌশল নিয়ে নামতে চাইছে তার সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় লোকেশ রাহুলের স্ট্রাইক রেট। এমনকী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিকে ভারত জেতে ১০৭ রান তাড়া করে। সেখানেও রাহুল করেন ৫৬ বলে ৫১।

রাহুলের ব্যাটিং নিয়ে
টি ২০ বিশ্বকাপে ভারতকে সাফল্য এনে দিতে লোকেশ রাহুলকে স্ট্রাইক রেটের বিষয়টি মাথায় রেখে খেলার পক্ষেই সওয়াল করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার। তিনি বলেন, রাহুল আমার অন্যতম পছন্দের ক্রিকেটার। নিজের সেরা ছন্দে থাকলে আগ্রাসী মেজাজে ব্যাটিং করে ম্যাচের গতিপ্রকৃতি তিনি নিয়ন্ত্রণ করেন। বিশ্বের সেরা বোলারদের সামলাতে সব ধরনের শট খেলতে পারেন। বল দেখে কোন বলে কোন শট খেলতে হবে সেটা দ্রুত তিনি স্থির করে নিতে পারদর্শী। ওয়াটসনের কথায়, যখন কোনও কিছু হারানোর নেই তখন রাহুল যেভাবে ব্যাট করেন সেটা দেখতেই আমি ভালোবাসি। সেই সময় খুব বেশি ঝুঁকি না নিয়েও রাহুল ১৮০ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন। যদি তিনি এটা অস্ট্রেলিয়ায় করতে পারেন, তাহলে সব বোলারই সমস্যায় পড়তে বাধ্য।

সিরাজকেই পছন্দ
টি ২০ বিশ্বকাপে ভারতের জোরে বোলিংয়ের বিকল্প সন্তুষ্ট করতে পারেনি ওয়াটসনকে। তিনি বলেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনের ভারতের ব্যাটিং ভালো হতেই পারে। কিন্তু জোরে বোলিং নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই। বিশ্বের সব ধরনের কন্ডিশনে ভালো বোলিং করতে পারদর্শী স্পিনার অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল। তবে বুমরাহর অনুপস্থিতি ভারতের জোরে বোলাররা শেষের দিকে চাপের মুখে নিজেদের দক্ষতা কতটা মেলে ধরতে পারবেন সেটা অবশ্যই দেখার বিষয়। ঠিক এই জায়গাটিতেই ভারতকে অন্য দলগুলি চাপে রাখতে চাইবে বলে মন্তব্য ওয়াটসনের। বুমরাহর বিকল্প হিসেবে মহম্মদ সিরাজেই আস্থা রাখছেন তিনি। ওয়াটসন বলেন, ভারতীয় দলে খুব জোরে বল করার মতো বোলার না থাকার বিষয়টিও ভাবার মতোই। তবে সিরাজ যেভাবে বল করেন এবং তাঁর যা দক্ষতা রয়েছে তাতে নতুন বলে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের আশেপাশে বল করার পাশাপাশি স্যুইং করাতে পারেন। এমনকী তিনি ডেথ ওভারেও বল করার পারদর্শিতা দেখাতে পারেন। সিরাজের যা দক্ষতা তা অনেকের নেই বলেও মন্তব্য করেছেন ওয়াটসন। মহম্মদ শামির চেয়েও তাই সিরাজকেই এগিয়ে রাখছেন তিনি।
হার্দিক সম্পর্কে
ভারতের সাফল্য অনেকটা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার উপর নির্ভর করবে বলেও মনে করেন শেন ওয়াটসন। তিনি বলেন, হার্দিক যেভাবে ভালো গতিতে বল করেন এবং যেভাবে ব্যাটিং করেন তেমন অলরাউন্ডারই আমি দেখতে পছন্দ করি। হার্দিক চোট সারিয়ে ফিরে আসার পর যেভাবে বল করছেন তা সত্যিই স্পেশ্যাল। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগেও বল করছেন। ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার। যখনই তিনি বল করতে আসেন, তখনই দারুণভাবে দাগ কেটে যান। ব্যাটিংও করেন খুব ভালো। হার্দিককে শুধু শেষের দিকে পাওয়ারহিটার ভাবলে ভুল হবে, মাঝের ওভারগুলিতেও কীভাবে খেলে ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে হয় সে সম্পর্কে দারুণ ওয়াকিবহাল।

বিরাট-প্রত্যাশা
বিরাট কোহলিও অস্ট্রেলিয়ায় ভালো ব্যাটিং করবেন বলে আশাবাদী ওয়াটসন। তিনি বলেন, সাময়িক বিরতি নিয়ে বিরাট প্রাণশক্তি সঞ্চয় করে মাঠে নেমেছেন। তিনি যে ফর্মে ফিরেছেন, সেটাও দারুণ বিষয়। অস্ট্রেলিয়ার জোরে বোলারদের বিরুদ্ধে তিনি যে শটগুলি খেলেছেন তা তাঁর সেরা ছন্দে থাকার পরিচায়ক। পাশাপাশি ওয়াটসন মনে করেন, অ্যারন ফিঞ্চের অবসরের পর অস্ট্রেলিয়ার একদিনের আন্তর্জাতিকের অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের মধ্যে কাউকে করা উচিত।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications