সৌরভ গঙ্গোপাধ্যায়কেই সর্বকালের সেরা ভারত অধিনায়ক বাছলেন শেন ওয়ার্ন

সৌরভ গঙ্গোপাধ্যায়কেই সর্বকালের সেরা ভারত অধিনায়ক বাছলেন শেন ওয়ার্ন

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক বাছলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তাঁর বাছাই করা ভারতের সর্বকালের সেরা দলে ভিভিএস লক্ষ্মণকে না রাখতে পারায় হতাশও হয়েছেন ওয়ার্ন। অজি লেজেন্ডের তৈরি করা দলের দিকে নজর দেওয়া যাক।

ওপেনে সিধু ও শেহওয়াগ

ওপেনে সিধু ও শেহওয়াগ

শেন ওয়ার্নের বক্তব্য, ভারতের হয়ে ৫১টি টেস্ট ও ১৩৬টি ওয়ান ডে-তে যথাক্রমে ৩২০২ ও ৪৪১৩ রান করা নভজোত সিং সিধু স্পিনের বিরুদ্ধে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। তাই তিনি এই দলে অপরিহার্য। অন্যদিকে বীরেন্দ্র শেহওয়াগ বিশ্বের যে কোনও পিচে, যে কোনও বোলারের বিরুদ্ধে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে দাবি ওয়ার্নের।

তিন, চার ও পাঁচ

তিন, চার ও পাঁচ

সর্বকালের সেরা ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের তিন নম্বর স্থান লেজেন্ড রাহুল দ্রাবিড়ের জন্য সংরক্ষিত বলে মনে করেন শেন ওয়ার্ন। চার নম্বর স্থানে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের উপস্থিতিও অবধারিত। পাঁচ নম্বর স্থানে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে রেখেছেন শেন ওয়ার্ন।

অধিনায়ক সৌরভ

অধিনায়ক সৌরভ

শেন ওয়ার্নের কথায়, তিনি যে ভারতীদের বিরুদ্ধে খেলেছেন, তাঁদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় সেরা অধিনায়ক। তাই তাঁকে ছয় নম্বরে ব্যাট করার জন্য পাঠাতে চান শেন ওয়ার্ন। বলেছেন, সৌরভকে জায়গা দিতে গিয়ে ভিভিএস লক্ষ্মণকে বসাতে হয়েছে তাঁকে।

উইকেটরক্ষক নয়ন

উইকেটরক্ষক নয়ন

এমএস ধোনির বিরুদ্ধে খেলেননি। তাই ভারতের সর্বকালের সেরা দলের উইকেটরক্ষক নয়ন মোঙ্গিয়াকে বেছেছেন শেন ওয়ার্ন।

কপিল-হরভজন-শ্রীনাথ-কুম্বলে

কপিল-হরভজন-শ্রীনাথ-কুম্বলে

অল রাউন্ডার হিসেবে লেজেন্ড কপিল দেবকে এই দলে জায়গা দিয়েছেন শেন ওয়ার্ন। দলে কিংবদন্তি হরভজন সিং, অনিল কুম্বলে ও জভাগাল শ্রীনাথকেও জায়গা দিয়েছেন শেন ওয়ার্ন।

পুনশ্চ

পুনশ্চ

তিনি যে যে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে খেলেছেন, সেই নিরিখে এই দল সাজিয়েছেন অজি লেজেন্ড শেন ওয়ার্ন। তাই এই দলে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি জায়গা পাননি বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+