বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার হওয়ার দিকে বাবর, নামলেন বিরাট, অলরাউন্ডারদের শীর্ষে শাকিব
একদিনের আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার বাবর আজম এবার টি ২০ আন্তর্জাতিকে ব্যাটারদের শীর্ষস্থান দখলের দিকে এগোচ্ছেন। এক নম্বরে থাকা ডেভিড মালানের ঘাড়ে ইতিমধ্যেই নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন পাক অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও পাক ওপেনার মহম্মদ রিজওয়ানের চমকপ্রদ উত্থানে আইসিসি টি ২০ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় এক ধাপ নেমে যেতে হল বিরাট কোহলিকে।

বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ৫৭ রানের লড়াকু ঝড়ঝকে ইনিংস খেলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও সদ্যপ্রকাশিত আইসিসি টি ২০ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় তিনি নেমে গিয়েছেন ৫ নম্বরে। ডেভিড মালান এখনও বিশ্বের ১ নম্বর ব্যাটার টি ২০ আন্তর্জাতিকে। তাঁর রেটিং পয়েন্ট ৮৩১, বাবর আজম দ্বিতীয় স্থান ধরে রাখলেও রেটিং মালানের সঙ্গে তাঁর পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ১১। আট ধাপ উঠে এসেছেন এইডেন মার্করাম, গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি চলতি টি ২০ বিশ্বকাপের দ্রুততম অর্ধশতরানটি করেছেন ২৫ বলে। ২৬ বলে ৫১ রানে গতকালের ম্যাচে তিনি অপরাজিত ছিলেন। মার্করাম ৭৪৩ পয়েন্ট নিয়ে এখন রয়েছেন তিনে।

৭২৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ উঠে বিরাট কোহলিকে সরিয়ে চতুর্থ স্থানটি দখল করেছেন পাক ওপেনার মহম্মদ রিজওয়ান। তিনি ভারতের বিরুদ্ধে ৭৯ রানে অপরাজিত ছিলেন। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেন ৩৩। দুই ধাপ নেমে আটে চলে গিয়েছেন লোকেশ রাহুল। তিন ধাপ নেমে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ রয়েছেন ছয় এবং দুই ধাপ নেমে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে রয়েছেন সাতে। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার গতকাল অর্ধশতরান করেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তিনি উঠে এসেছেন নয়ে। আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই ১০ নম্বরে রয়েছেন। প্রথম ২০-তে কোনও ভারতীয় নেই। রোহিত শর্মা নেমে গিয়েছেন ২৪ নম্বরে।
⚡ Big gains for Aiden Markram, JJ Smit
— ICC (@ICC) October 27, 2021
🔥 Mohammad Rizwan rises to No.4 among batters
All you need to know about the latest rankings 👉 https://t.co/1sQBCW4KB0 pic.twitter.com/WfPp8XBb5I
টি ২০ বোলারদের তালিকার শীর্ষস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি। কোনও ভারতীয় প্রথম দশে নেই। বাংলাদেশের তিনজন রয়েছেন প্রথম দশে। শাকিব আল হাসান আটে, মেহেদি হাসান নয়ে এবং মুস্তাফিজুর রহমান দশম স্থানে রয়েছেন। এগারো ধাপ উঠে এসেছেন বাংলাদেশের স্পিনার মেহেদি। এগারো ধাপ উঠে এসেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিও, তিনি রয়েছেন দ্বাদশ স্থানে। গতকালের ম্যাচে চার উইকেট নিয়েছিলেন পাকিস্তানের হ্যারিস রউফ, ম্যাচের সেরাও হন। তিনি ৩৪ ধাপ উঠে চলে এসেছেন বোলারদের তালিকার ১৭ নম্বরে। জশ হ্যাজলউড ১৬ ধাপ উঠে রয়েছেন ১৮-তে। নাসুম আহমেদ রয়েছেন ২০-তে, ওমানের বিলাল খান রয়েছেন ১৯ নম্বরে। ১৫ নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার।

অলরাউন্ডারদের তালিকায় শাকিব আল হাসান শীর্ষস্থান দখল করেছেন। আফগানিস্তাবনের অধিনায়ক মহম্মদ নবি দ্বিতীয় স্থানে, শাকিবের সঙ্গে পয়েন্টের ব্য়বধান ২০। টি ২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী শাকিব এবারের বিশ্বকাপে পেয়েছেন ১১টি উইকেট, ১১৮ রানও করেছেন। কোনও টি ২০ বিশ্বকাপে কোনও বোলার একা ১১টি উইকেট এর আগে পাননি। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও নামিবিয়ার জেজে স্মিত অলরাউন্ডারদের তালিকায় যুগ্ম তৃতীয় স্থানে রয়েছেন।












Click it and Unblock the Notifications