IPL Auction 2024: আইপিএল নিলামের দিকে তাকিয়ে বাংলাদেশের ১৩ ক্রিকেটার, দল-প্রত্যাশী শাকিবও

IPL Auction 2024: আইপিএল নিলামের জন্য নাম লিখিয়েছেন ১৫৭৪ জন ক্রিকেটার। তবে সবার নাম থাকবে না নিলামের টেবিলে। চূড়ান্ত তালিকা প্রকাশ পেলে দেখা যাবে ঠিক কতজনের নাম থাকছে।

এই ১৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে রয়েছেন বাংলাদেশের ১৩ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে কয়েকজন আগে বিভিন্ন দলে ছিলেন। চলতি বছরেও কয়েকজন খেলেছেন।

IPL Auction 2024

বিসিসিআই যে তালিকা প্রকাশ করেছে তাতে কোন কোন ক্রিকেটার নাম লিখিয়েছেন তা জানানো হয়নি। যদিও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরে কিছু নাম সামনে এসেছে। বাংলাদেশের ১৩ জন ক্রিকেটারের মধ্যে কারা রয়েছেন স্বাভাবিকভাবেই তা নিয়ে চর্চা রয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, শাকিব আল হাসান আইপিএল নিলামে নাম লিখিয়েছেন। শাকিব ইতিমধ্যেই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। দেশের হয়ে টেস্টেও আর তাঁকে দেখা যাবে না। কারণ, শাকিব জানিয়েছিলেন ভারতের বিরুদ্ধে সিরিজের পর মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নেবেন। তবে দেশে যেতে না পারায় সেই ইচ্ছা পূরণ হয়নি।

শাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। কেন না, সংযুক্ত আরব আমিরশাহীতে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যে সিরিজ খেলছে তাতে নেই শাকিব। কাল এই সিরিজের শেষ ম্য়াচ। শারজায় দুটি ম্যাচে প্রথমটিতে জিতেছিল আফগানিস্তান, গতকাল জেতে বাংলাদেশ।

শাকিব অবশ্য বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন। এবার তিনি আইপিএল নিলামে নাম লেখালেও শেষ অবধি দল পাবেন কিনা সেটা নিয়ে সন্দেহ থাকছেই। ২০২১ সালের পর আইপিএলে খেলতে দেখা যায়নি শাকিবকে। শেষবার খেলেছেন কেকেআরের হয়েই।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, শাকিবের পাশাপাশি আইপিএল নিলামে বাংলাদেশের যাঁরা নাম লিখিয়েছেন তাঁরা হলেন- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তৌহিদ হৃদয়, শহিদুল ইসলাম ও শেখ মেহেদি হাসান।

সকাল সন্ধ্যার প্রতিবেদনে উল্লেখ, মুস্তাফিজুর রহমানের বেস প্রাইস ২ কোটি টাকা বলে জানা যাচ্ছে। শাকিব, মিরাজ ও তাসকিনের বেস প্রাইস ১ কোটি টাকা। বাকিদের ৭৫ লক্ষ টাকা। এই ১৩ জনের মধ্যে ১২ জনই বাংলাদেশের হয়ে একাধিক ফরম্যাটে একাধিক ম্যাচ খেলেছেন। শহিদুল ২০২১ সালে একটি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ আইপিএল নিলামের আসর বসছে জেদ্দায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+