শাকিব আল হাসানকে আইপিএলের আগেই পুলিশের জিজ্ঞাসাবাদ? খুনের আসামির দোকান উদ্বোধন ঘিরে বিতর্ক

শাকিব আল হাসান ফের বিতর্ক জড়ালেন। সম্প্রতি বাংলাদেশ দেশের মাটিতে ইংল্যান্ডকে টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছে। সেই আনন্দের রেশ কাটার আগেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন শাকিব। আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন। এমনকী শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে অধিনায়ক হওয়ার দৌড়েও তাঁর নাম ভাসছে।

শাকিব আইপিএলের আগে পুলিশি তদন্তের মুখোমুখি?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, অত্যুৎসাহীদের উন্মাদনায় হুড়োহুড়িতে পড়ে যেতে যেতে কোনওরকমে রক্ষা পান শাকিব। তাঁর কোনও চোট লাগেনি। জানা গিয়েছে, সমর্থকরা তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করছিলেন। এমনকী তাঁর জামা ও কলার ধরেও কয়েকজনকে পিছন থেকে টানতে দেখা যায়। নিরাপত্তারক্ষী ও ইভেন্টের আয়োজকরা কোনওক্রমে শাকিবকে সরিয়ে নিয়ে যান।

জানা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পরই শাকিব দুবাই যান। আরাব খানের একটি সোনার দোকানের উদ্বোধন করতে। যদিও এই আরাব খান পুলিশের খাতায় পলাতক। এক পুলিশকর্মীকে হত্যার দায়ে অভিযুক্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দাবি, এই অনুষ্ঠানে যেতে বারণ করা হয়েছিল শাকিবকে। তারপরেও তিনি কেন সেখানে গেলেন তা তাঁকে জিজ্ঞাসাবাদ করেই জানার চেষ্টা করা হবে। এখন জল্পনা চলছে, আইপিএল খেলতে আসার আগেই শাকিবকে পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে পড়তে হবে কিনা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) বলেন, শাকিবকে বারণ করা সত্ত্বেও তিনি ওই অলঙ্কারের শোরুম উদ্বোধন করতে দুবাইয়ে গেলেন! এটা দুর্ভাগ্যজনক। ফলে তদন্তের আওতায় এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, বছর চারেক আগে পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত ইন্সপেক্টর মামুন ইমরান খানকে খুনের দায়ে অভিযুক্ত আরাব খান। এমনকী লাশটি যাতে না পাওয়া যায় সেজন্য দেহ কালীগঞ্জের জঙ্গলে ফেলে দেয় এবং নিজে পালিয়েছে, তার হয়ে নকল আসামি জেলে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরাবের আসল নাম রবিউল ইসলাম, গোপালগঞ্জের কোটালিপাড়ার বাসিন্দা। খুনে অভিযুক্ত হওয়ার পর থেকেই পলাতক। প্রথমে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসে। তারপর নাম বদলে ভারতীয় পাসপোর্ট নিয়ে সে এখন দুবাইয়ে রয়েছে বলে দাবি পুলিশের। শাকিব সম্প্রতি চট্টগ্রামে এক অনুষ্ঠানে রেগে গিয়ে টুপি দিয়ে এক ব্যক্তিকে মারধর করে বিতর্কে জড়ান। এবার আরও জটিল সমস্যায় তিনি পড়তে চলেছেন বলেই মনে করা হচ্ছে। পুলিশি তদন্তের মুখোমুখি হতে পারেন হিরো আলমও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+