Shakib Al Hasan: তামিমের পদত্যাগের পর বাংলাদেশের বড় চমক, এশিয়া কাপ ও বিশ্বকাপে নেতৃত্বে শাকিব
Shakib Al Hasan: এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শাকিব আল হাসান। একদিনের আন্তর্জাতিক পদে শাকিবের প্রত্যাবর্তনে থামল একাধিক জল্পনা। তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়েন গত ৩ অগাস্ট।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর অবসর ভাঙলেও তামিম পিঠের চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। শাকিবের সঙ্গে অধিনায়কত্বের দৌড়ে ছিলেন লিটন দাস। যদিও অভিজ্ঞ শাকিবেই আস্থা রাখল বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আজ ঢাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের শাকিবের কাঁধে বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন্সির দায়িত্ব অর্পণের কথা ঘোষণা করেন। এশিয়া কাপের পর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে বাংলাদেশ।
আপাতত এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের জন্যই শাকিবকে ওডিআই অধিনায়ক করা হলো। বিসিবি প্রেসিডেন্ট জানান, শাকিব লঙ্কা প্রিমিয়ার লিগ খেলে বাংলাদেশে ফেরার পর তাঁর সঙ্গে আরও কথা হবে। গতকাল ফোনে কথা হয়েছে। তিনি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ব্যস্ত। দেশে ফিরলে তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনা জানার চেষ্টা করা হবে।

শাকিব তিন ফরম্যাটেই নেতৃত্ব দিতে পারবেন, নাকি একটি বা দুটি ফরম্যাটে অধিনায়ক থাকবেন, সেই বিষয়টিও তাঁর সঙ্গে সামনাসামনি কথা বলে চূড়ান্ত করতে চাইছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেট মহলে একাধিক নাম নিয়ে চর্চা চললেও বিসিবির কাছে শাকিবই প্রথম ও প্রধান পছন্দ ছিলেন, এটি স্পষ্ট করে দেন পাপন। শাকিবের সঙ্গে এ ব্যাপারে কথা বলে নিয়েই আনুষ্ঠানিক ঘোষণা।
তামিমের জন্য বিশ্বকাপের দরজা খুলে রাখছে বাংলাদেশ। এশিয়া কাপে কয়েকজন ওপেনারকে দেখে নেওয়া হবে। তামিমের বিষয়টি বাদ দিলে এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ একই দল রাখবে। শাকিব এখন থেকে বাংলাদেশের তিন ফরম্যাটেরই অধিনায়ক। গত বছর থেকেই টেস্ট ও টি ২০ অধিনায়ক হয়েছেন তিনি।

২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে শাকিব বাংলাদেশকে ৪৯টি ওডিআইয়ে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন ২২টিতে। এরপর মাশরফি মোর্তাজার চোটের কারণে বাইরে থাকলে ক্যাপ্টেন্সি করেছেন শাকিব। ২০১৫ ও ২০১৭ সালে এমনই পরিস্থিতিতে তিনি তিনটি ওডিআইয়ে দেশকে নেতৃত্ব দেন। বাংলাদেশকে ১৯টি টেস্ট ও ৩৯টি টি ২০ আন্তর্জাতিকেও নেতৃত্ব দিয়েছেন।
এখনও অবধি ৫০ ওভারের ফরম্যাটে বাংলাদেশকে ৫২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শাকিব। যদিও ২০১৭ সালের পর থেকে কোনও ওডিআই ম্যাচে ক্যাপ্টেন্সি করেননি। এদিকে, তামিম নিউজিল্যান্ড সিরিজেই দলে প্রত্যাবর্তন করতে পারবে বলে আশাবাদী বাংলাদেশের ক্রিকেট মহল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications