দল নির্বাচন বিতর্কের জল গড়ালো উচ্চমহলে, রাহুল-সাবার সঙ্গে দেখা করলেন মিতালি-হরমনপ্রিত
ভারতীয় মহিলা দলের ক্রিকেটার হরমনপ্রিত ও মিতালি সোমবার বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরি এবং জিএম সাবা করিম-এর সঙ্গে দেখা করলেন।
আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে ভারতের ছিটকে যাওয়ার পর তিনদিন পার হয়ে গিয়েছে। এমনকি কাপ ফাইনালও হয়ে গিয়েছে। কিন্তু সেমিফাইনালে দলের অভিজ্ঞতম ব্যাটার মিতালি রাজকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের রেশ এখনও চলছে। সোমবার বিসিসিআই সিইও রাহুল জোহরি ও ক্রিকেট অপারেশনস-এর জিএম সাবা করিমের সঙ্গে দেখা করলেন তাঁরা।

তবে শুধু ভারতের টি২০ ও ওয়ানডে দলের দুই অধিনায়িকাই নন, এদিন রাহুল ও সাবার সঙ্গে দেখা করেন দলেরল ম্যানেজার তৃপ্তি ভট্টাচার্যও। জানা গিয়েছে তাঁরা তিনজনেই আলাদা আলাদাভাবে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে দেখা করে এই বিতর্ক নিয়ে তাঁদের নিজ নিজ মতামত ব্যক্ত করেছেন।
রাহুল জোহরি এই সাক্ষাতের স্বীকার করে জানিয়েছেন, তাঁরা প্রত্যেকের বক্তব্য নথিবদ্ধ করেছেন। তবে তাঁরা কী বলেছেন সেই বিষয়ে এখনই মুখ খুলতে চাননি তিনি। জানা গিয়েছে তাঁরা একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে তা জমা দেবেন সিওএ সদস্যের কাছে। তাঁরা সেই রিপোর্ট দেখে দরকার পড়ে সবার সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মিতালি সুস্থ থাকা সত্ত্বেও তাঁকে বাদ দিয়েই নেমেছিল হরমনপ্রিতের ভারত। ব্যাটিং ব্যর্থতার জন্যই ৮ উইকেটে লজ্জাজনকভাবে হারতে হয় ভারতকে। কিন্তু তারপরেও সাংবাদিক সম্মেলনে মিতালিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেছিলেন হরমনপ্রিত। জানিয়েছিলেন মিতালিকে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। আর তাতেই বিতর্কের আগুনে ঘি পড়েছিল।
তবে ভারতীয় ক্রিকেট মহলে কানাঘুসো শোনা যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে আর নাও খেলতে পারেন ভারতের ওয়ানডে অধিনায়িকা মিতালি। তাঁর সমসাময়িক ঝুলন গোস্বামীর মতোই তিনি এরপর থেকে শুধু একদিনের ক্রিকেট খেলাতেই মন দেবেন বলে শোনা যাচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications