সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে নামছে ভারত, মরিয়া শ্রীলঙ্কা, নজরে দুই শিবিরের খবর, সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট
সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে নামছে ভারত, মরিয়া শ্রীলঙ্কা, নজরে দুই শিবিরের খবর, সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট
বৃহস্পতিবার তিন ম্যাচের টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দেখে নিন দুই শিবিরের হালহকিকত, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ।

ভারত:
প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভারতীয় দল। শেষ দুই বলে পর পর দুই উইকেট তুলে নিয়ে ২ রানে পরাজিত করে সিরেজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। এই পরিস্থিতিতে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরে নেওয়ার লক্ষ্যে নামবে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। চোটের কারণে ভারতীয় দল এই ম্যাচে পাবে না সঞ্জু স্যামসনকে। হাঁটুর চোটের কারণে টি ২০ সিরিজ থেকে সঞ্জু ছিটকে গিয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। তাঁর পরিবর্তে জীতেশ শর্মাকে ভারতীয় শিবিরে ডাকা হয়েছে। এই ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে রাহুল ত্রিপাঠীকে। এ ছাড়া অন্য কোনও পরিবর্তন এই ম্যাচের দলে আসার সম্ভাবনা নেই। স্যামসন চোট না পেলে হয়তো উইনিং কম্বিনেশন ভাঙত না ভারত।

শ্রীলঙ্কা:
শ্রীলঙ্কার কাছে এই ম্যাচে হার মানে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খুইয়ে বসা। ফলে হাতের নাগালে থাকা ম্যাচ যে ভাবে তারা হেরেছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনার চেষ্টা করবে। শ্রীলঙ্কা শিবিরের খবর অনুযায়ী দলে এক বা একাধিক পরিবর্তন আসতে পারে। লাহিরু কুমারা, সাদিরাসামারাবিক্রমা, আভিস্কা ফার্নান্দোকেপ্রথম একাদশে দেখা যেতে পারে।

পিচ রিপোর্ট:
সাধারণ ব্যাটসম্যানদের সাহায্য করে পুনের পিচ, ব্যাটিং সহায়ক উইকেট হিসেবেই পুনের পিচ পরিচিত। প্রথম ইনিংসে গড় রান এই উইকেটে থাকে ১৬২। ৫০টির বেশি টি ২০ ম্যাচ এই মাঠে আয়োজিত হয়েছে। এখানে প্রথমে ব্যাটিং করা দল বা দ্বিতীয় ব্যাটিং করা দল বিশেষ কোনও সুবিধা পায় না কারণ এখানে প্রায় সমান সংখ্যক জয় পয়েছে প্রথমে এবং পরে ব্যাটিং করা দল।

আবহাওয়া:
পুনের আবহাওয়া ম্যাচের সময়ে মনোরম থাকবে। এই দিন সর্বোচ্চ তাপমাত্র থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচের সময়ে তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। ১৫ কিমি/ ঘণ্টা বেগে বাতাস বইবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৪৭ শতাংশ। শিশির পড়ার সম্ভাবনা খুব বেশি নেই।

ভারতের সম্ভাব্য একাদশ:
শুভমন গিল, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, অক্ষর প্যাটেল, ঈশান কিষান (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠী, শিবম মাভি, যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেল, উমরান মালিক

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
পথম নিসঙ্ক, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষ, দসুন শনকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, কসুন রজিথা, লাহিরু কুমারা












Click it and Unblock the Notifications