শচীন তেণ্ডুলকরের ভক্তকুল বিঁধছে শারাপোভাকে, উঠল ক্ষমা চাওয়ার দাবি

শচীন
নয়াদিল্লি, ৩ জুলাই: শচীন তেণ্ডুলকর লোকটা কে, চিনি না! এমন মন্তব্য করে মানুষের রোষে পড়লেন টেনিস তারকা মারিয়া শারাপোভা। তাঁর ফেসবুক পেজে নিন্দার বন্যা বয়ে গিয়েছে। 'নির্বোধ' শারাপোভাকে সাধারণ জ্ঞান বাড়াতে কেউ পরামর্শ দিয়েছে, তো কেউ তাঁর সংক্ষিপ্ত পোশাক-আশাকের সূত্র ধরে চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে।

ব্রিটেনের উইম্বলডনে ফি বছরের মতো এবারও টেনিস টুর্নামেন্ট তথা মারিয়া শারাপোভার খেলা দেখতে হাজির হয়েছিলেন 'ক্রিকেটের ঈশ্বর' শচীন তেণ্ডুলকর। খেলা শেষে পর স্বাভাবিকভাবেই মারিয়া শারাপোভাকে সাংবাদিকরা শচীনের ব্যাপারে প্রশ্ন করেন। শুনে শারাপোভা ঠোঁট উল্টে উত্তর দেন, "শচীন তেণ্ডুলকর লোকটা কে? চিনি না তো!" বলেন, ডেভিড বেকহ্যামের নাম শুনেছেন, দেখেওছেন। কিন্তু শচীন তেণ্ডুলকরের নাম শোনেননি।

এর জেরে ফেসবুকে ঝড় ওঠে। মারিয়া শারাপোভার কোনও পোস্টের তলায় ৩ হাজার, কোথাও আবার ১৮ হাজার কমেন্ট পড়ে। ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ইত্যাদি দেশ থেকে অসংখ্য মানুষ কমেন্ট করেছেন। শচীন তেণ্ডুলকরের নাম শোনেননি, এতেই বিস্মিত সবাই। কেউ কেউ লিখেছেন, খেলার ময়দানের বাইরেও শরীর দেখান শারাপোভা। এমন 'খারাপ' মহিলা কী করে জানবেন, ক্রিকেট খেলাটা কী আর তার ঈশ্বরই বা কে! সবার একই দাবি। নিঃসন্দেহে ক্ষমা চাইতে হবে এই টেনিস তারকাকে।

যদিও ভক্তদের এমন কাজকর্মের সমর্থনে কথা বলেননি শচীন তেণ্ডুলকর। তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেই চিরাচরিত হাসিটুকু মুখে মেখে বলেছেন, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা উচিত নয়। এটা দুঃখজনক। অর্থাৎ ভক্তদের এমন আচরণ অনুমোদন করছেন না 'ক্রিকেটের ঈশ্বর' নিজে। তবে যাই হোক না কেন, বিতর্ক যে সহজে মিটবে না, তা বোঝা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+