Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2021: অর্জুনের অভিষেক নিয়ে মুম্বইয়ের পরিকল্পনা, ধোনি মেতে হেলিকপ্টার শট আর ফুটবলে

আইপিএলের বাকি ম্যাচগুলি শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। আবু ধাবিতে প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ধোনির চেন্নাই সুপার কিংস রয়েছে দুইয়ে। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে রয়েছে চারে। এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে ধোনিদের বিরুদ্ধে শেষ বলে জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাই আবু ধাবির ম্যাচ ধোনিদের কাছে বদলারও। এই আবহে দুবাইয়ে আসিসি আকাদেমিতে অনুশীলন চালাচ্ছে চেন্নাই সুপার কিংস। আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্স।

প্রস্তুতিতে মুম্বই ইন্ডিয়ান্স

প্রস্তুতিতে মুম্বই ইন্ডিয়ান্স

আবু ধাবিতে নিভৃতবাস পর্ব কাটিয়ে গতকাল থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নেটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন ঈশান কিষাণ, আনমোলপ্রীত সিংরা। মুম্বই ইন্ডিয়ান্স দলে ঈশান ছাড়াও ঝাড়খণ্ডের অনুকূল রায়ও রয়েছে। দুজনের দৌড়ানোর ছবি পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন রাখা হয়েছে, কী মনে হয় দৌড়ে ঈশান আর অনুকূলের মধ্যে কে জিতেছেন? অনুশীলনের আগে টিম হোটেলের সুইমিং পুলে ভলিবল খেলে টিম বন্ডিং সেশন হয়েছে আইপিএলের সফলতম দলের।

রানে ফেরার লক্ষ্যে ঈশান

রানে ফেরার লক্ষ্যে ঈশান

গত বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন ঈশান কিষাণই। ৫৭.৩৩ গড় রেখে ১৪ ম্যাচে করেন ৫১৬ রান। সর্বাধিক ৯৯। ৪টি অর্ধশতরান করেছিলেন। এই পারফরম্যান্স ধোনি-রাজ্যের উইকেটকিপারের জন্য খুলে দেয় জাতীয় দলের দরজা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ অভিষেকেই করেছিলেন ৫৬। একদিনের আন্তর্জাতিক অভিষেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ৫৯ রান। যদিও এবারের আইপিএলে এখনও ব্যাট হাতে চেনা ছন্দে দেখা যায়নি ঈশান কিষাণকে। ৫ ম্যাচে করেছেন ৭৩। তাই ফর্মে ফিরতে অনুশীলনে জোর দিচ্ছেন ঈশান। আবু ধাবিতে প্রচণ্ড গরম। সেজন্য বিকেলের দিকে অনুশীলন করছে মুম্বই ইন্ডিয়ান্স। সন্ধ্যার দিকে নেটে ঝড় তুললেন ঈশান। মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে ফিরতে পেরে তিনি যে খুশি সে কথা আজ টুইটও করেছেন তিনি।

অর্জুন অভিষেকের অপেক্ষায়

অর্জুন অভিষেকের অপেক্ষায়

এবারের আইপিএল নিলামের একেবারে শেষ মুহূর্তে অর্জুন তেন্ডুলকরকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। যদিও সচিন তেন্ডুলকরের পুত্র এখনও একটিও আইপিএল ম্যাচ খেলার সুযোগ পাননি। নেটে তিনিও জোরকদমে প্রস্তুত হচ্ছেন। খোদ জাহির খান অর্জুনের বোলিংয়ের প্রশংসা করেছেন আগে। নিভৃতবাসে কাটানোর ফাঁকে অর্জুনের শরীরচর্চার ছবিও ভাইরাল হয়েছিল। মনে করা হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স যদি দ্রুত প্লে অফে জায়গা পাকা করে ফেলে তাহলে ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হবে। এই সময় যাঁদের দেখে নেওয়া হতে পারে তাঁদের মধ্যে রয়েছেন অর্জুন তেন্ডুলকর। অ্যাডাম মিলনে, ধবল কুলকার্নি, নাথান কুল্টার-নাইলরাও দৌড়ে রয়েছেন। তবে যেহেতু অর্জুন বাঁহাতি এবং ব্যাটিংয়ের হাতও ভালো তাই তাঁর প্রথম একাদশে আসার সম্ভাবনা ভালোই থাকবে।

ফুরফুরে মেজাজে ধোনিরা

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দুবাইয়ে অনুশীলন চালাচ্ছে চেন্নাই সুপার কিংস। গতকাল ফুটবল খেলতে দেখা গিয়েছে ধোনি, রায়নাদের। ফাইভ-এ-সাইড ফুটবলে ধোনির দলে ছিলেন রবিন উথাপ্পাও। নেটেও স্বমহিমায় দেখা যাচ্ছে ধোনিকে। বেশ কয়েকটি ছক্কা হাঁকিয়েছেন হেলিকপ্টার শট-সহ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+