'করোনা আক্রান্ত সচিনের হাসপাতালে ভর্তি হওয়া উচিত হয়নি', বললেন মহারাষ্ট্রের মন্ত্রী
'করোনা আক্রান্ত সচিনের হাসপাতালে ভর্তি হওয়া উচিত হয়নি', বললেন মহারাষ্ট্রের মন্ত্রী
করোনা ভাইরাসে আক্রান্ত সচিন তেন্ডুলকরের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন ছিল না বলে মনে করেন মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ। তাঁর মতে, বাড়িতে চিকিৎসা হলেই সুস্থ হয়ে উঠতেন মাস্টার ব্লাস্টার। কিংবদন্তি ক্রিকেটারের শারীরিক পরিস্থিতি ততটাও খারাপ নয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে বলেই দাবি করেছেন মহারাষ্ট্রের ওই মন্ত্রী। যা শুনে কিছুটা হলেও বুকে ব্যাথা পেয়েছেন সচিন-ফ্যানরা।

কবে করোনা আক্রান্ত হয়েছিলেন সচিন
গত ২৭ মার্চ সচিন তেন্ডুলকরের একটি টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে তিনি নিজের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। পরে নিজের হাসপাতালে ভর্তি হওয়ার খবরও জানিয়েছিলেন সচিন। জানিয়েছিলেন, ডাক্তারদের পরামর্শে বড়কিছু ঘটার আগে সাবধনতা অবলম্বন করার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রায় এক মাস আগে রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নেতৃত্বে সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারতীয় লিজেন্ডরা। ওই টুর্নামেন্ট শেষ হওয়ার কিছুদিন পরেই মাস্টার ব্লাস্টারের শরীরে কোভিড ১৯-এর সংক্রমণ ধরা পড়ায় রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ওপর দায় চাপাচ্ছে ক্রিকেট মহল।

কবে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন সচিন
গত ৮ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত সচিন তেন্ডুলকরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরে যান মাস্টার ব্লাস্টার। যদিও নিজের ও পরিবারের বাকি সদস্যদের সুরক্ষার স্বার্থে সচিনকে আরও কিছুদিন আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

কী বললেন মহারাষ্ট্রের মন্ত্রী
করোনা ভাইরাসে আক্রান্ত সচিন তেন্ডুলকরের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন ছিল না বলে মনে করেন মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ। তাঁর কথায়, কিংবদন্তি ক্রিকেটারের শরীরের কোভিড ১৯-এর মৃদু সংক্রমণ ধরা পড়েছে। এহেন পরিস্থিতিতে সুস্থ হয়ে উঠতে হোম আইসোলেশন যথেষ্ট বলে মনে করেন মহারাষ্ট্রের মন্ত্রী। শুধু সচিন নন, মুম্বই তথা মহারাষ্ট্রে বসবাসকারী যে যে সেলেব্রিটির শরীরে করোনা ভাইরাসের মৃদু সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আসলাম শেখ।

করোনা আক্রান্ত আরও যে যে ক্রিকেটার
সচিন তেন্ডুকরের সঙ্গে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই তালিকার রয়েছেন ইরফান পাঠান, ইউসুফ পাঠান এবং সুব্রামনিয়াম বদ্রীনাথ। প্রত্যেকের আরোগ্য কামনায় সামিল হয়েছে দেশ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications