Sachin Tendulkar: আইপিএলের মধ্যেই ধোনির শহরে সচিন, বল পায়ে মাঠেও নামলেন, কারণ শুনলে অবাক হবেন
আইপিএলেদর মধ্যেই রাঁচিতে সচিন তেন্ডুলকর, আইপিএল চলাকালীন সাধারণত মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গেই সফর করতে দেখা যায় মাস্টার ব্লাস্টারকে। তবে শনিবার সাত সকালে ধোনিের শহরে হাজির ভারতীয় ক্রিকেটের ভগবান। তীব্র গরমে হঠাৎ করে রাঁচিতে কেন এলেন লিটল মাস্টার?
খেলাধুলার প্রচারে অংশ নিতেই রাঁচিতে আগমন ঘটেছিল সচিনের। ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর শনিবার অভিভাবকদের তাঁদের মেয়েদের খেলাধুলায় উত্সাহিত ও সমর্থন করার আহ্বান জানিয়েছেন। একটি সংস্থার উদ্যোগে খেলাধুলার প্রচারে অংশ নেওয়ার পাশাপাশি মাঠে বল পায়ে নেমেও পড়েন সচিন।

মাস্টার ব্লাস্টার এবং তাঁর স্ত্রী অঞ্জলি রাঁচির ওরমাঞ্জি ব্লকে যুব ফাউন্ডেশনের মেয়ে ফুটবল খেলোয়াড়দের উত্সাহিত করতে ঝাড়খণ্ড সফরে এসে ছিলেন। যুবা এবং সচিন তেন্ডুলকার ফাউন্ডেশন এখানে মেয়ে ফুটবলারদের প্রশিক্ষণ ও প্রচারের জন্য একসাথে কাজ করে। শনিবার সকালে স্ত্রী অঞ্জলির সঙ্গে রাঁচিতে পৌঁছন মাস্টার ব্লাস্টার্স।
তবে ক্রিকেটের কারণে নন, তিনি রাঁচি এসেছেন ফুটবলের উন্নতির জন্যফুটবল মাঠে খুদে খেলোয়াড়দের সঙ্গে মেতে উঠতেও দেখা যায়। শুধু ব্যাট হাতে নয়, এর আগেও বহু ভাবে ভক্তদের হৃদয় জিতেছেন ক্রিকেটের ঈশ্বর।
এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সচিন বলেন, "আমি ফাউন্ডেশনের কাজে এখানে এসেছি। নতুন মহিলা ফুটবলার তুলে আনার কাজে সচিন তেণ্ডুলকর ফাউন্ডেশন এখানকার ইউথ ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছে। তাঁদের উদ্বুদ্ধ করার জন্যই আমি রাঁচিতে এসেছি। শিশুদের শক্তি এবং উৎসাহ দুটোই অত্যন্ত বেশি। আমি তাদের কঠোর পরিশ্রম এবং নিজেদের উপভোগ করতে দেখেছি। ছোটবেলার কথা মনে পড়ে গেল."
আমি অনেক শিশুর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি কারণ এই যাত্রা তাদের জন্য সহজ নয়। এমনকি বাড়ি থেকেও তাদের জীবনে বেশ কিছু অসুবিধা রয়েছে। তারা ফুটবল খেলতে যায়, যা কখনও কখনও বাবা-মা পছন্দ করেন না। আমি তাদের বলতে চাই সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করুন।' এরআগেও ইউনিপসেফের উদ্যোগে খেলাধুলার প্রচারে এবং শিশুদের উন্নতিতে কার্যকরী ভূমিকা নিয়েছেন সচিন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications