SA vs IND: সেরা ফিল্ডারের জন্য টান টান লড়াই, পদক জিতলেন টিম ইন্ডিয়ার দুই সদস্য, দেখুন ভিডিও
প্রতিটি সিরিজ শেষেই ভারতীয় দলের সেরা ফিল্ডার কে হবেন সেটা নিয়ে থাকে বাড়তি আকর্ষণ। গত বছর একদিনের বিশ্বকাপের সময় থেকেই বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতীয় দলের সেরা ফিল্ডারদের পদক দেওয়ার প্রচলন শুরু হয়েছে। বিশ্বকাপের সময় প্রতিটি ম্যাচ শেষে পদক দেওয়া হলেও পরবর্তী সময়ে সিরিজ শেষে সেরা ফিল্ডারকে বেছে নেওয়া হয়।
ব্যতিক্রম হল না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ের পরও। প্রথা অনুযায়ী ভারতীয় দলের ফিল্ডিং কোচ সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন। এই সফরে ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে গিয়েছেন শুভদীপ ঘোষ। তিনি প্রথমে ম্যাচের সেরা ফিল্ডার এবং এরপরে সিরিজের সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন। ভারতীয় দলের সাজঘরের এই ভিডিওই সমাজ মাধ্যমে শেয়ার করেছে বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে প্রথমে শুভদীপ ঘোষ বলছেন, এই ম্যাচের জন্য আমি দুজনের নাম করতে চাই প্রথমেই একজন হলেন তিলক ভর্মা অন্যজন হলেন রবি বিষ্ণোই এছাড়াও সূর্য কুমার যাদব এবং সঞ্জু স্যামসনও ভালো ফিল্ডিং করেছেন। বিশেষ করে সঞ্জু উইকেটের পিছনে নিজের দক্ষতা দেখিয়েছেন। একই সঙ্গে আমি প্রশংসা করব ভারতীয় দলের স্পিনার ও পেসারদের তাঁরা গোটা মাঠ জুড়ে দৌড়ে ফিল্ডিং করেছেন। তবে এই ম্যাচের জন্য সেরা ফিল্ডার হয়েছেন রবি বিষ্ণোই। শুভদীপ ঘোষ তাঁর গলায় পদক পড়িয়ে দেন।
এরপর তিনি ঘোষণা করতে ঘোষণা করতে শুরু করেন সিরিজের সেরা ফিল্ডার কে হয়েছেন তাঁর নাম। নিজের বক্তব্যে শুভদীপ ঘোষ বলেন আমি প্রথমেই নাম করব তিলক ভর্মা এবং সঞ্জু স্যামসনের। পাশাপাশি সূর্য কুমার যাদবের আলাদা করে প্রশংসা করব কারণ তিনি যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তাঁর ছোট ছোট সিদ্ধান্তগুলোই ফলাফল নির্ধারণের অনেক কিছু ফ্যাক্টর করেছে।
𝗗𝗿𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗥𝗼𝗼𝗺 𝗕𝗧𝗦 | 𝗜𝗺𝗽𝗮𝗰𝘁 𝗙𝗶𝗲𝗹𝗱𝗲𝗿 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀 | #SAvIND
— BCCI (@BCCI) November 16, 2024
The fielding medal 🏅 winner of the 4th T20I and impact fielder of the series goes to....
WATCH 🎥🔽 #TeamIndiahttps://t.co/h1KqcRaiXS
এর পরই তিনি সূর্য কুমার যাদবের আসনের ভেতর থেকে সেরা ফিল্ডারের নাম লেখা চিরকুটটি বার করতে বলেন এরপর অধিনায়ক সূর্য চিরকুট বার করে প্রথমে যান সঞ্জুর কাছে। তারপর বলেন অনেক অভিনন্দন তিলক ভর্মা। এরপর তিলক ভর্মাকে পদক পরিয়ে দেন ভারতীয় দলের কোচ ভিভিএস লক্ষণ।
পদক জয়ের পর তিলক বলেন, খুব ভালো লাগছে এই পদক জিতে। দলের প্রয়োজন অনুসারে খেলতে পেরেছিলাম, এই পদক আমার কাছে বড় প্রাপ্তি।












Click it and Unblock the Notifications