SA vs IND: অধিনায়ক রাহু‌লের মহানুভবতা, প্রথম সিরিজেই ইমপ্যাক্ট রাখলেন সাই সুদর্শন

ব্যাটিং-বোলিং সবথেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। সে কারণেই বিশ্বকাপে ম্যাচগুলিতে সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছিল টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ পর্ব মিটে গেলেও এই পুরস্কার প্রথা বন্ধ হয়নি। বিশ্বকাপে প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে সোনার পদক দেওয়া হয়েছে গোটা টুর্নামেন্টেই। এবার থেকে ম্যাচ শেষে নয় সিরিজের সেরা ইমপ্যাক্ট ক্রিকেটার পাচ্ছেন সোনার পদক।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ ১-১ ফলে সমাপ্ত হয়েছিল। কিন্তু সেই সিরিজে ইমপ্ট্যাক্ট ক্রিকেটার হিসাবে সোনার পদক জিতেছিলেন মহম্মদ সিরাজ। এবার একদিনের সিরিজে ২-১ ফলে প্রোটিয়াদের হারিয়েছে ভারত। কে জিতলেন সোনার পদক? দলের ফিল্ডিং কোচ টি দিলীপ বর্তমানে টেস্ট দলের সঙ্গে রয়েছে‌ন। তাই সোনার পদকজয়ীকে বেছে নেওয়ার দায়িত্ব পড়ল ভারপ্রাপ্ত কোচ সীতাংশু কোটাক এবং ফিল্ডিং কোচ অজয় পাত্র।

SA vs IND

বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে দলের সাজঘরে প্রথমে ভারপ্রাপ্ত কোচ সীতাংশু কোটাক ক্রিকেটারদের পারফরম্যান্স বিশ্লেষণ করেন। আলাদাভাবে নাম উল্লেখ করেন ম্যাচের সেরা হওয়া সঞ্জু স্যামসন এবং সিরিজের সেরা হওয়া অর্শদীপ সিংয়ের। সেইসঙ্গে তিনি সেরা ফিল্ডারের পুরস্কার ঘোষণার জন্য দায়িত্ব তুলে দেন দ‌লের ভারপ্রাপ্ত ফি্ডিং কোচ অজয় পাত্রের উপরেই।

শুরুতেই তিনি বলেন, তিনটি ম্যাচে আদাদের ক্রিকেটাররা মোট ১২টি ক্যাচ নিয়েছেন। এরমধ্যে ছয়টি ক্যাচ নিয়েছেন কেএল রাহুলই। সঞ্জু দুটি ক্যাচ নিয়েছেন একটি ফিল্ডার হিসাবে একটি ক্রিকেটার হিসাবে, সাই তৃতীয় ম্যাচে দুরন্ত একটি ক্যাচ নিয়েছেন। সেরা ফিল্ডার বাছাই করা কঠিন কাজ ছিল। প্রথমে চাহালের কথা বলব।'

একইসঙ্গে তিনি বলেন, 'সেরা ফিল্ডার বাছাটা কঠিন কারণ কেএল ছয় ক্যাচ নিয়েছেন, সাইও ভালো একটা ক্যাচ নিয়েছে। আমার দুর্বলতা উইকেটরক্ষকদের প্রতি আছে। আমি ভেবেছিলাম রাহুলই এই পুরস্কার পাবে। কিন্ত রাহুল আমাকে বলে আমার ক্যাচগুলি হাতে আসে। সাইয়ের ক্যাচটা সেরা।তাই সেরা ফিল্ডার হচ্ছে সাই সুদর্শন।'


দলে ফিল্ডিংয়ের মান বাড়াতে প্রতিটি ম্যাচের শেষে দলের সেরা ফিল্ডারকে সোনার পদক দিয়ে পুরস্কৃত করার উদ্যোগ নেয় টিম ম্যানেজমেন্ট। শুধু পুরস্কার দেওয়াই নয়, একইসঙ্গে নাম ঘোষণার ক্ষেত্রেও বড় চমক দিয়েছিল বিসিসিআই।মাঠের জায়ান্ট স্ক্রীনে, স্প্যাইডার ক্যামে বা আতশবাজির রোশনাইতে ভেসে উঠত সেরা ফিল্ডারের নাম।

মরণ-বাঁচন ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নেমেছিল ভারত-দক্ষিণ আফ্রিকা দু'দল। টানটান দ্বৈরথে শেষ হাসি হাসলেন অধিনায়ক রাহুল। গতবার তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+