SA vs IND: টি২০ সিরিজের আগে সূর্য হলেন শেফ! ভারত অধিনায়কের মুখে কোন পদের কথা? দেখুন ভিডিও

শুক্রবার থেকে প্রোটিয়াদের দেশে শুরু হচ্ছে ভারতের টি২০ চ্যালেঞ্জ। এই সিরিজ শুরুর আগে অধিনায়ক থেকে শেফ হলেন সূর্যকুমার যাদব? না, হাতা-খুন্তি নিয়ে রান্না করতে হয়নি সূর্যকে। আসলে সূর্য ফাঁসল করেছেন ভালো ক্রিকেটার তৈরি করার রেসিপি।

আরসিবির ক্রিকেটার বিজয় কুমার বৈশক এবং নাইট রাইডার্সের ক্রিকেটার রামনদীপ সিং এই সিরিজে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। এই দুই নবাগত ক্রিকেটারকে পরিচয় করালেন সূর্য একটু অন্যরকমভাবে। বিসিসিআইয়ের প্রকাশ করা ভিডিওতে লেখা হয়েছে অধিনায়ক এবং শেফ সূর্যকুমার (স্কাই) ভারতীয় ক্রিকেটের মেনুতে নতুন দুই পদ যুক্ত করছেন, সূর্যকে এই ভূমিকায় আগে দেখা যায়নি।

আসলে একজন ভালো পেসার এবং ব্যাটার হতে গেলে একজন ক্রিকেটারের কী কী গুণাবলী থাকতে হবে সেটাই তু‌লে ধরেছেন রন্ধণ প্রণালীর সঙ্গে যুক্ত করে তুলে ধরেছেন সূর্য। প্রথমেই বিজয় কুমার বৈশকের কথা তুলে ধরেছে‌ন সূর্য। একজন ভালো পেসার হতে গেলে কী কী গুণ থাকা আব্যশিক সেটা রান্নার মাধ্যমে বর্ণনা করেছে‌ন।

ভিডিও-র শুরুতে সূর্য বলছেন, বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ক্রিকেটের দুই দারুণ রেসিপি, একজন পেসার অন্যজন ব্যাটার। কীভাবে কোন প্রণালীর মাধ্যমে একজন পেসার এবং একজন ভালো ব্যাটার তৈরি হয় সেই কথাই আপনাদের সামনে তু‌লে ধরব। এরপর সূর্য তুলে ধরেন কীভাবে কোন কোন গুণাবলীর মাধ্যমে একজন ভালো পেসারও ব্যাটার তৈরি হয়।

তারসঙ্গে সুকৌশলে জুড়ে দিয়েছেন রন্ধনের নানা মশলার কথাও। ভিডিওর শেষে সূর্য উল্লেখ করেছেন, এই দুই ক্রিকেটারকে ট্রে‌নিং করতে দিন, তার পর দেখুন ময়দানে এদের ম্যাজিক। অর্থ্যাত সূর্য এই দুই নবাগত ক্রিকেটারের খেলার সম্ভাবনার কথাও তু‌লে ধরেছেন।


রোহিত শর্মার অবসরের পর ভারতীয় টি২০ দলের নতুন নেতা হয়েছেন সূর্যকুমার যাদব। এরআগে শ্রী‌লঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতেছেন এবং ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় পেয়েছেন। এবার সূর্যের মিশন দক্ষিণ আফ্রিকা। সিরিজ শুরুর আগে সূর্যকুমারের মুখে উঠে এসেছে রোহিত শর্মার কথাও।

প্রথম ম্যাচ শুরুর আগে সূর্যকুমার রোহিত প্রসঙ্গে বলেন, 'আমি রোহিত শর্মার অধীনে খেলেছি। আমি খুব ভালো করে জানি ও কীভাবে দলকে নেতৃত্ব দেয়। রোহিত শর্মা নিজের ফর্মূলা মেনে সফল হয়েছেন, আমিও সেটাই অনুসরণ করছি। একইসঙ্গে সেটায় নিজের ভাবনা চিন্তা প্রয়োগ করছি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+