SA vs IND: কোহলির দুর্বলতা কোথায়? টেস্টের আগে বন্ধুই ফাঁস করে দিলেন বিরাটকে আউট করার সহজ উপায়
ক্রিকেট মহলে বিরাট কোহলি-এবি ডি ভিলিয়ার্সের বন্ধুত্বের কাহিনী সকলেরই জানা। দেশের জার্সি ভিন্ন হলেও আরসিসির সৌজন্যেই কোহলি এবং ডি ভিলিয়ার্সের মধ্যে গড়ে দারুণ এক পার্টনারশিপ। তা মাঠের গণ্ডি ছাড়িয়ে চলে আসে ব্যক্তিগত জীবনেও। ক্রমেই কোহলির সঙ্গে এবি-র গড়ে উঠে বিরাট বন্ধুত্ব। কিন্তু দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের আগে সেই বন্ধুই বিরাট আউট করার পন্থা ফাঁস করলেন।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। ফ্যামিলি ইমার্জেন্সির কারণেই দেশে ফিরে আসতে হয়েছে বিরাটকে। ফলে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না কোহলি। কিন্তু কোহলির টেস্ট সিরিজ খেলা নিয়ে কোনও সংশয় নেই। ফলে প্রোটিয়া বোলারদের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছেন কোহলি।

কোহলির অভিন্ন হৃদয় বন্ধু বলেন, 'বিরাটকে দ্রুত আউট করার সহজ উপায় হল একনাগাড়ে চতুর্থ স্টাম্প বজায় রেখে বোলিং করে যাওয়া। অফ স্টাম্পের বাইরে কোহলির দুর্বলতা রয়েছে। সেটা বিশ্বের সব বোলার জানে। সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েই ওকে দ্রুত আউট করা সম্ভব।'
এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনার সময় এবি্ টেনে এনেছেন সচিন তেন্ডুলকরের প্রসঙ্গও। তাঁর কথায়, সচিন টেস্ট কেরিয়ারে একাধিকবার লেগ বিফোর হয়েছে। ভিতরে আসা বল লাইন মিস করার জন্য ওকে লেগ বিফোর হতে হয়েছে। শুধু কোহলি নন সচিনেরও অফ স্টাম্পের বাইরে যাওয়া বলে দুর্বলতা ছিল। সেটাই প্রতিপক্ষের বোলাররা কাজে লাগাতেন। কোহলির ক্ষেত্রেও ব্যাপারটা একইরকম।'
বিশ্বকাপের পর ছুটি পর্ব কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে ফিরেছিলেন বিরাট কোহলি। কয়েকদিন আগে প্রোটিয়াদের দেশে যান প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্ত টেস্ট শুরুর কয়েকদিন আগেই পারিবারিক কারণে আবারও দেশে ফিরলেন কিং কোহলি। সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন কিং কোহলি। সেই ধারাই বজায় রাখতে চাইবেন টেস্ট ক্রিকেটেও।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।২০১৩ থেকে ২০২২ পর্যন্ত প্রোটিয়াদের দেশে বিরাট ৭টি টেস্ট খেলেছেন। এর ১৪ ইনিংসে কোহলির রান ৭১৯।












Click it and Unblock the Notifications