সচিন- সৌরভের থেকে দশ কদম দূরে রোহিত-ধাওয়ান


 ওয়ান ডে ক্রিকেটে ভারতের জার্সিতে অন্যতম সফল জুটি রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। বিশ্বকাপে এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান পার্টনারশিপে ভারতের পাহাড় প্রমাণ ৩৫২ রানের ভিত গড়ে দেন ডান-বাম জুটি।

ওয়ান ডে ক্রিকেটে ভারতের জার্সিতে অন্যতম সফল জুটি রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। বিশ্বকাপে এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান পার্টনারশিপে ভারতের পাহাড় প্রমাণ ৩৫২ রানের ভিত গড়ে দেন ডান-বাম জুটি। স্টার্ক-কুল্টারনাইনদের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে জুটিতে ১২৭ রানের পার্টনারশিপ গড়েন হিটম্যান-গব্বর।

সচিন- সৌরভের থেকে দশ কদম দূরে রোহিত-ধাওয়ান

এই শতরান পার্টনারশিপ হাঁকিয়েই সচিন- সৌরভ জুটির শতরান রেকর্ডের আরও কাছে পৌঁছ গেলেন দু'জন।

ভারতীয় ক্রিকেটে সবচেয়ে সফল ব্যাটিং জুটি সচিন-সৌরভ। ডান-বাম জুটির দখলে রয়েছে ২৬টি শতরান পার্টনারশিপ।যার মধ্যে ২১টি শতরান এসেছে ওপেনিং করতে নেমে।

ওভালে অস্ট্রলিয়ার বিরুদ্ধে পার্টনারশিপে শতরান হাঁকিয়ে জুটিতে কেরিয়ারের ১৬তম শতরান হাঁকালেন রোহিত-ধাওয়ান। অর্থাৎ সৌরভ-সচিনের রেকর্ড ২৬টি শতরান থেকে আর মাত্র ১০ কদম দূরে থাকলেন ভারতের বর্তমান দুই ওপেনার।

একনজরে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে সবেচেয়ে বেশি শতরান পার্টনারশিপের মালিক যারা

সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায়- ২৬টি শতরান
বিরাট কোহলি-রোহিত শর্মা- ১৬টি শতরান
রোহিত শর্মা- শিখর ধাওয়ান- ১৬টি শতরান।

অন্যদিকে এদিন শতরান পার্টনারশিপ হাঁকিয়ে গিলক্রিস্ট-হেডেনকে ছুঁয়ে ফেললেন রোহিত-ধাওয়ান। ওয়ান ডে ক্রিকেটে ওপেনিং পার্টনারশিপে সবেচেয়ে বেশি শতরান রয়েছে সৌরভ-সচিনের(২১টি), তারপরই দু'নম্বরে রয়েছেন গিলক্রিস্ট-হেডেন। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে জুটিতে দুই বাঁ-হাতি সংগ্রহ ছিল ১৬টি শতরান। ওভালে শতরান পার্টনারশিপ হাঁকিয়ে অজিদের দুই কিংবদন্তির সেই কীর্তিই ছুঁয়ে ফেললেন গব্বর-হিটম্যান।

একনজরে ওয়ান ডে ক্রিকেটে ওপেনিংয়ে সবেচেয়ে বেশি শতরান পার্টনারশিপের মালিক যারা

সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায়- ২১টি শতরান
গিলক্রিস্ট-হেডেন- ১৬টি শতরান
রোহিত শর্মা- শিখর ধাওয়ান- ১৬টি শতরান।

প্রসঙ্গত ম্যাচে এদিন ১১৭ রানের ইনিংস খেলেন ধাওয়ান, ৫৭ রান করে তাঁকে যোগ্য সংগত দেন রোহিত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+