T20 World Cup: মার্কিন মুলুকে খেলতে নামতে মুখিয়ে আছেন রোহিত, কেমন হবে পিচ? আভাস দিলেন কোচ-অধিনায়ক
মাঝে আর মাত্র একটা দিন, তারপরই শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ। এবার ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আসর বসছে। প্রথমবার আইসিসির ইভেন্ট হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এর আগে এই দেশে খুব একটা খেলেনি ভারতীয় দল। ফলে নতুন জায়গার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা যে বড় চ্যালেঞ্জ হবে তা মানছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
প্রথমবার নিজের দেশের মাঠে বিশ্বকাপ দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকবেন বলেও মনে করছেন রোহিত।আইসিসির প্রকাশিত একটি ভিডিওতে রোহিত বলেন, আগে এখানে খেলিনি আমরা। তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ৫ জুন আমাদের প্রথম ম্যাচের সময় যেরকম আবহাওয়া থাকবে, সেটার সঙ্গে সড়গড় হতে হবে।"

রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন, যেখানে ভারত টি২০ বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলবে। শুক্রবার ছিল তাদের প্রথম গ্রাউন্ডে সফর এবং পিচ সম্পর্কে তাদের প্রাথমিক ধারণা হয়েছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে রোহিত এবং রাহুলের মনে হয়েছে যে এটি "স্বাভাবিক এবং ভাল" উইকেট, সম্ভবত ব্যাটারদের জন্য অনুকূল পরিস্থিতি প্রদান করে।
মুখে প্রশংসা করলেও ভারতীয় দলের অধিনায়ক এবং হেড কোচ রাহুল দ্রাবিড়কে যে সমস্যার মুখে পড়তে হচ্ছে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
নিউ ইয়র্কে বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই রোহিত এবং দ্রাবিড়কে দেখা যাচ্ছে ক্যাব ধরার জন্য দৌড়তে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বেশ ভারী বৃষ্টি হচ্ছে। একটি হোটেলের ভিতর থেকে রোহিত রাস্তায় ক্যাব দাঁড় করান। দুজনের পরনেই পড়া ছিল শর্টস এবং টি-শার্ট। দুজনের মাথাতেই ছিল ক্যাপ। বৃষ্টিতে ভিজতে ভিজতে একটি সাদা রঙের ক্যাবে তাদের দৌড়ে উঠতে দেখা যায়।
Team India spotted in New York. Wait for Rohit Sharma’s sprint. 😂 pic.twitter.com/QlfPlSSLAW
— Vipin Tiwari (@Vipintiwari952_) May 29, 2024
৫ টিম ইন্ডিয়া তাদের প্রথম লিগ ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। অর্থাৎ, আইরিশদের বিরুদ্ধে লড়াই দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। করবে। ৯ জুন মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান।
১২ জুন আমেরিকার বিরুদ্ধে ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে। তার আগে আগামী ১ জুন নিউ ইয়র্কেই একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ভারতের দুর্বলতা হল ক্রিকেটারদের ক্লান্তি, টানা দুই মাসের বেশি আইপিএল খেলে ক্লান্ত ক্রিকেটাররা। তার উপর পর্যাপ্ত অনুশীলন ছাড়াই নামতে হবে ক্রিকেটারদের।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications