T20 World Cup: উইলিয়ামসনের রেকর্ড স্পর্শ করার অপেক্ষায় হিটম্যান, ক্যাপ্টেন রোহিতের প্রাপ্তি-অপ্রাপ্তির তালিকা

ক্রিকেটার বা ব্যাটসম্যান হিসাবে রেকর্ডের আরও এক নাম রোহিত শর্মা। হিটম্যানের নামের পাশে রেকর্ড ও নজির রয়েছে একাধিক। কিন্তু অধিনায়ক হিসাবে দলকে দেশকে দুইবার এশিয়া সেরা করলেও একবারও আইসিসি ট্রফিতে সাফল্য দিতে পারেননি হিটম্যান। শনিবার আরও একটা আইসিসি ইভেন্টের ফাইনাল ম্যাচে টস করতে নামবেন রোহিত। তার আগে দেখে নেওয়া যাক ক্যাপ্টেন রোহিতের প্রাপ্তি-অপ্রাপ্তির তা‌লিকা।

২০০৭ সালের পর ২০১৪ সালে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে বড় রান না পেলেও টুর্নামেন্টে দুটি হাফসেঞ্চুরি সহ ২০০ রান করেছিলেন রোহিত। ২০০৭ সালে ক্রিকেটার হিসাবে টি২০ বিশ্বকাপ জিতেছিলেন রোহিত। এবার তাঁর সামনে সুযোগ অধিনায়ক হিসাবে ট্রফিটা তোলার।

Rohit Sharma

২০১৮ সালে এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং চ্যাম্পিয়ন করেছিলেন। সেই বছর শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত নিদহাস ট্রফিতেও রোহিতের নেতৃত্বেই খেলে ভারতীয় দল এবং ট্রফি নিয়েই দেশে ফেরে। এই দুটি জয় রোহিতের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে। বিরাট কোহলি নেতৃত্ব থেকে সরে যাওয়া পর তিন ফর্ম্যাটেই অধিনায়ক হন রোহিত।

২০২২ সালে তাঁর নেতৃত্বেই টি২০ বিশ্বকাপ খেলে ভারত, কিন্তু সেমিফাইনািলে ইং‌ল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হেরে বিদায় নিতে হয় ভারতীয় দলকে। এরপর ২০২৩ সালে আইসিসি টেস্ট চ্যা্ম্পিয়নশিপের ফাইনাহলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। কিন্তু কাপ জয় অধরাই থাকে। এক কয়েক মাসের মধ্যেই এশিয়া কাপে মাঠে নামে ভারত। তবে এশিয়া কাপ জয়ের ধারা বজায় রাখেন ক্যাপ্টেন রোহিত।

২০২৩ সালে একদিনের বিশ্বকাপে ঘরের মাঠে দুরন্ত খেলে ভারত। অপরাজিত থেকেই ফাইনােলে উঠে ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে কাপ জয়ের স্বপ্ন অধরাই থাকে ক্যাপ্টেন রোহিতের। এবার আরও একবার ফাইনালে টস করতে নামবেন রোহিত শর্মা। ১৪০ কোটির প্রত্যাশা নিয়ে নামছে ভারতীয় দল।

দীর্ঘ ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে চলেছে টিম ইন্ডিয়া। ২০১৪ সালে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে মেন ইন ব্লু। রোহিত শর্মা গত বছর বা তার বেশি সময় ধরে তার অধিনায়কত্বের সাথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন , এবারকে দীর্ঘদিনের অধরা আইসিসি ট্রফিটা জেতাতে পারবেন?

গত দুটি আইসিসি ইভেন্টের ফাইনালে, রোহিত শর্মা অধিনায়ক ছিলেন এবং আবারও, লোকটি শনিবার (২৯ জুন) ট্রফি তোলার লক্ষ্য নিয়ে নামবেন। একই সময়ে, তিনি নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের রেকর্ডটি স্পর্শ করবেন । দ্বিতীয় অধিনায়ক যিনি সমস্ত ফরম্যাটে আইসিসি ইভেন্টের ফাইনালে তার দেশকে নেতৃত্ব দেবেন।

উইলিয়ামসন ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে কিউইদের নেতৃত্ব দেন, ২০২১ সালে ভারতের বিপক্ষে সালে আইসিসি টেস্ট চ্যা্ম্পিয়নশিপের ফাইনাদলে এবং তারপরে একই বছরে দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দলকে তোলেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) শুধুমাত্র জিততে পেরেছিলেন। বাকি দুটি ইভেন্টে রানার্স হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+