ঋষভ পন্থের ‘লাইফ সেভার’, রজত নিজেই পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে!

২০২২ সালে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে তার দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটারকে তৎপরতার সাথে উদ্ধার করার জন্যে বীর হয়ে উঠেছিলেন রজত কুমার। এবার নিজের জীবন শেষ করার চেষ্টা করেছেন সেই রজত কুমারই। গত ৯ ফেব্রুয়ারি, উত্তর প্রদেশের মুজাফফরনগরের বুছা বস্তি গ্রামে, রজত ও তার বান্ধবী মনু কাশ্যপ একসঙ্গে বিষ পান করেন।

এই মর্মান্তিক ঘটনায় ২১ বছর বয়সী মনু কাশ্যপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে, রজত কুমার এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু হঠাৎ করে এমন কি ঘটল, যার জন্যে তাঁদের আত্মহত্যার পথ বেছে নিতে হল?

rishav pant

প্রাথমিক তদন্তে জানা গেছে, রজত ও মনুর পরিবারের সদস্যরা তাদের সম্পর্ক মেনে নিতে চাননি। উভয় পরিবারই তাদের সন্তানদের অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বর্ণ বৈষম্যের কারণেই সম্পর্কের প্রতি পরিবারের কঠোর আপত্তি ছিল বলে জানা গেছে। আর সেই আপত্তি মেনে নিতে পারেননি রজত ও মনু। তাই তারা একসাথে মৃত্যু বরণের সিদ্ধান্ত নেন। আর তাই বিষ পান করে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

মনু কাশ্যপের মৃত্যুর পর, তার মা রজত কুমারের বিরুদ্ধে অপহরণ ও বিষ প্রয়োগের অভিযোগ এনেছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরে রজত কুমার এবং তার সহকর্মী নিশু কুমার ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে উদ্ধার করেন। দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে রুরকির কাছে পন্থের মার্সিডিজ গাড়িটি ডিভাইডারে ধাক্কা খায় এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায়। রজত এবং নিশু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পন্থকে জ্বলন্ত গাড়ি থেকে বের করে আনেন এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের এই সাহসিকতার জন্য চারদিকে প্রশংসিত হন রজত ও নিশু। ঋষভ পন্থ কৃতজ্ঞতা স্বরূপ তাদের একটি স্কুটার উপহার দেন।

আর আজ সেই রজতই আত্মহত্যার পথ বেছে নেন ভালোবাসার জন্যে। আপাতত, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুজাফফরনগরে। সকলেই চাইছেন সুস্থ হয়ে উঠুক রজত কুমার। এদিকে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+