কিংবদন্তি গিলক্রিস্টের কোন রেকর্ড ছুঁলেন মারমুখী পন্থ, কী বলছে পরিসংখ্যান

কিংবদন্তি গিলক্রিস্টের কোন রেকর্ড ছুঁলেন মারমুখী পন্থ, কী বলছে পরিসংখ্যান

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে দুর্দান্ত শতরান হাঁকালেন ঋষভ পন্থ। এটি তরুণ ভারতীয় উইকেটরক্ষকের তৃতীয় টেস্ট শতরান। যার মাধ্যমে অস্ট্রেলিয় কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের এক অদ্ভুত রেকর্ড স্পর্শ করেছেন ২৩ বছরের ভারতীয় ক্রিকেটার। তা পরিসংখ্যানে দেখে নেওয়া যাক।

আহমেদাবাদে দুর্দান্ত পন্থ

আহমেদাবাদে দুর্দান্ত পন্থ

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১১৮ বলে ১০১ রানের লড়াকু ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। দেশের সাহসী তরুণ উইকেটরক্ষক ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেছেন। সবমিলিয়ে ১৩টি চার ও দুটি ছক্কা এসেছে পন্থের ব্যাট থেকে। এটি তাঁর টেস্ট কেরিয়ারের তৃতীয় শতরান। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ১১৩ রানের পার্টনারশিপ করে ভারতকে নিশ্চিত পতনের হাত থেকে উদ্ধার করেন দিল্লির তারকা।

ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় শতরান

ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় শতরান

২০১৮ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট শতরান হাঁকিয়েছিলেন ঋষভ পন্থ। ভারতীয় দলের জার্সি গায়ে এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ২০১৯ সালের সিডনি টেস্টে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন তরুণ উইকেটরক্ষক। এবার দেশের মাটিতেও শতরান হাঁকিয়ে অনন্য রেকর্ডের মালিক হলেন বাঁ-হাতি পন্থ।

গিলক্রিস্টকে স্পর্শ

গিলক্রিস্টকে স্পর্শ

এর অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ছিলেন একমাত্র উইকেটরক্ষক, যিনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতে টেস্ট শতরান পেয়েছিলেন। শুক্রবার আহমেদাবাদে সেই গ্রেটকে ধরে ফেললেন ঋষভ পন্থ।

পন্থের টেস্ট কেরিয়ার

পন্থের টেস্ট কেরিয়ার

এখনও পর্যন্ত ভারতের হয়ে ২০টি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। ১৩৫৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। রানের গড় ৪৫.২৬। টেস্টে ঋষভের ব্যাটিং স্ট্রাইক রেট ৭১.৪৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+