Sourav Ganguly: যশস্বীতে মুগ্ধ, বিরাটের পর কাকে সেরা বাছলেন সৌরভ? রোহিত-কোহলির শূন্যস্থান ভরাট করবেন কারা?

Sourav Ganguly: রোহিত শর্মা, বিরাট কোহলিরা আসন্ন টি২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন বলে মনে করা হচ্ছে। তাঁদের শূন্যস্থান কারা ভরাট করবেন, তা নিয়ে রয়েছে জল্পনা।

সৌরভ অবশ্য আজ জানিয়ে দিলেন ইতিমধ্যেই কোন ক্রিকেটাররা তাঁর নজর কেড়েছেন, ভারতীয় ক্রিকেটে কারা হয়ে উঠতে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের উত্তরাধিকারী।

Sourav Ganguly: যশস্বীতে মুগ্ধ, বিরাটের পর কাকে সেরা বাছলেন সৌরভ?

সৌরভ এদিন বলেন, সব ফরম্যাটের প্লেয়ার ধরলে আমি অবশ্যই যশস্বী জয়সওয়ালের কথা বলব। ঋষভ পন্থও বিরাট প্লেয়ার। সম্ভবত বিরাট কোহলির পর সেরা ব্যাটার। ফিট হয়ে এলে পন্থ যে ভারতীয় দলকে ফের ভরসা দিতে শুরু করবেন সে বিষয়ে সংশয় নেই মহারাজের। উল্লেখ্য, সৌরভ যে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর, পন্থ তার অধিনায়ক।

সৌরভের কথায়, ভারতে প্রতিভার অভাব নেই। শ্রেয়স আইয়ারকে ভারতের বাইরে সাফল্য লাভের বিষয়টি সুনিশ্চিত করতে হবে। শুভমান গিলকে টেস্ট ক্রিকেটে সাফল্য পেতে এই ফরম্যাটের সঙ্গে আরও মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন সৌরভ। টি২০ আন্তর্জাতিকে রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদবেরও প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে। তবে আত্মজীবনী লেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি সৌরভ। তিনি বলেন, এখনও সময় আছে। তবে ব্যস্ততার মধ্যে লেখালিখির জন্য সময় বের করা হয়ে ওঠে না। ক্রিকেট থেকে অবসরের পরেই ব্যস্ততা বেড়েছে। ক্রিকেট খেলার সময় সেটাই একমাত্র কাজ ছিল। এখন হাজারো কাজ। তবে আত্মজীবনী লেখার ভাবনা রয়েছে।

সৌরভ এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন তাঁকে নিয়ে লেখা বই দাদা আনলিমিটেডের। সাংবাদিক অর্ঘ্য বন্দ্য়োপাধ্যায় বইটির মাধ্যমে তুলে ধরেছেন মাঠের পাশাপাশি মাঠের বাইরের অজানা অনেক ঘটনা। বেশ কিছু সাক্ষাৎকারের পাশাপাশি নানা টুকরো ঘটনার কথাও তিনি লিপিবদ্ধ করেছেন বইটিতে।

বইটিতে রয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়ের একটি আকর্ষণীয় সাক্ষাৎকারও। মহাষ্টমীর বিকেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরের মুহূর্তেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনের অবস্থা থেকে শুরু করে তাঁর ক্রিকেটার জীবনের নানা দিক, প্রশাসক, ধারাভাষ্যকার, দাদাগিরি সঞ্চালনা- সহ নানা ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা মহারাজ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন পাঠকরা।

ক্রিকেট ছাড়ার এত বছর পরেও তাঁর জনপ্রিয়তার ঊর্ধ্বমুখী গ্রাফের কারণ যেমন উপলব্ধি করতে পারবেন পাঠকরা, তেমনই সৌরভের ব্যক্তিগত জীবনেও আলোকপাতের চেষ্টা করেছেন লেখক। সৌরভ বলেন, আমি সম্প্রতি জানতে পেরেছি বইটির কথা। সাংবাদিক হিসেবে কাজ সামলেও অর্ঘ্য যেভাবে ৩৫-৪০ হাজার শব্দের বই লিখেছেন তা প্রশংসনীয়। আগে জানলে আমিও কিছু ইনপুট দিতে পারতাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+