বিরাটের আরসিবিতে খেলা প্রোটিয়া ঝড় তুললেন ব্লাস্টে, এক ওভারে নিলেন ৩৬! দেখুন ভিডিও

টনটন ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯৯ সালে বিশ্বকাপের ম্যাচে টনটনের কাউন্টি গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায় ১৫৮ বলে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে যা সর্বাধিক স্কোর। ১২৯ বলে ১৪৫ রান করেছিলেন রাহুল দ্রাবিড়। ভারত ৬ উইকেটে ৩৭৩ রান তুলে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ১৫৭ রানে। এবার ভাইটালিটি ব্লাস্টে সেই টনটনই সাক্ষী থাকল আরেক রেকর্ডের।

রুশো এক ওভারে নিলেন ৩৬! দেখুন ভিডিও

গতকাল ভাইটালিটি ব্লাস্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল সমারসেট ও ডার্বিশায়ার। ম্যাচের ১৫তম ওভারে বল করতে এসেছিলেন ডার্বির ম্যাটি ম্যাককিরনান। এই ওভারেই পাঁচটি ছয় ও একটি চারের দৌলতে ৩৬ রান সংগ্রহ করেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ((Rilee Rossouw)। ওভারের চতুর্থ বলটি নো হয়েছিল, এতে আসে ২ রান। অল্পের জন্য ছয় ছক্কার নজির গড়তে পারেননি রুশো। তিন নম্বরে ব্যাট করতে নেমে আটটি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৯৩ রান করেন বিরাট কোহলির আরসিবিতে খেলা প্রোটিয়া রুশো।

সমারসেট ২০ ওভারে পাঁচ উইকেটে ২৬৫ রান তোলে। ম্যাককিরনান চার ওভারে ৮২ রান দেন, ইকনমি রেট ২০.৫০। জবাবে খেলতে নেমে ১১.২ ওভারে ৭৪ রানেই গুটিয়ে যায় ডার্বিশায়ার। পিটার সিডল ২ ওভারে ১০ রান দিয়ে এবং বেন গ্রিন ২.২ ওভারে ১৭ রান দিয়ে ৩টি করে উইকেট দখল করেন। সমারসেট এদিন যে রান তোলে তা ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক। টি ২০ ক্রিকেটে পঞ্চম সর্বাধিক স্কোর। রুশোর পাশাপাশি টম ব্যান্টনও ঝোড়ো ব্যাটিং করেন। তিনি চারটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৪১ বলে ৭৩ রান করেন।

সমারসেটের জয় আসে ১৯১ রানের ব্যবধানে। এটিও ইংল্যান্ডে টি ২০ ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়। টি ২০ ক্রিকেটে সর্বাধিক রানে জয়ের নিরিখে এটি রইল তৃতীয় স্থানে। ১৬ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে এজবাস্টনে সমারসেট খেলবেন হ্যাম্পশায়ারের বিরুদ্ধে। রুশোই হয়েছেন ম্যাচের সেরা। তিনি এর আগে এসেক্সের বিরুদ্ধে ৩৬ বলে অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলেছিলেন। এ ছাড়া গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ৫৪ ও হ্যাম্পশায়ারের বিরুদ্ধে ৫৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার জার্সিতে তাঁকে শেষবার দেখা গিয়েছে ২০১৬ সালে। ৩৬টি একদিনের আন্তর্জাতিক ও ১৫টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। একদিনের আন্তর্জাতিকে তাঁর তিনটি শতরানও রয়েছে। টি ২০ ক্রিকেটে তাঁর শতরান রয়েছে ৩টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+