ভারতকে ৩-১ ব্যবধানে হারাবে অস্ট্রেলিয়া! ১০ বছর পর টেস্ট সিরিজ জিততে কোন দাওয়াই পন্টিংয়ের?
India's Australia Tour: ভারতের বিরুদ্ধে ১০ বছর কোনও টেস্ট সিরিজে জয় পায়নি অস্ট্রেলিয়া। ২০১৪-১৫ মরশুমের পর থেকে। সেই খরা কাটানোর সুযোগ আবার অজিদের কাছে।
নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাঁচ টেস্টের সিরিজ খেলবে। তাতে ভারতকে অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে হারাবে বলে মনে করছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং।

২০১৮-১৯ মরশুমের পর ২০২০-২১ মরশুমে ভারতের কাছে ১-২ ব্যবধানে দেশের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল অজিরা। পন্টিং আইসিসি রিভিউয়ে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ভালোই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
অস্ট্রেলিয়া আগের দুটি পরাজয়ের ধাক্কা কাটিয়ে নিজেদের প্রমাণ করার তাগিদ দেখিয়েই ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী পন্টিং। তাঁর কথায়, ফের পাঁচ টেস্টের সিরিজ হচ্ছে। যা গুরুত্বপূর্ণ। আগে কয়েকবার চার টেস্টের সিরিজ হয়েছে। এবার পাঁচ টেস্টের সিরিজ হওয়ায় সকলেই উত্তেজিত।
আসন্ন টেস্ট সিরিজে বেশি ড্র দেখা যাবে না বলেও আশাবাদী পন্টিং। তিনি বলেন, আমি চাই অস্ট্রেলিয়াই জিতুক। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষকে এগিয়ে রাখব না কখনোই। কোনও টেস্ট ড্র হতে পারে, আবহাওয়া প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তবে আমার ধারণা, ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া।
ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ায় কে হতে পারেন ভারতের বিরুদ্ধে ওপেনিং স্লটে বড় বাজি? স্টিভ স্মিথ কি ওপেন করতে পারেন? পন্টিং এই প্রশ্নের উত্তরে বলেন, স্মিথকে দিয়ে ওপেন করানো উচিত কিনা সেটাই বড় প্রশ্ন। আমিও সেই উত্তরের সন্ধানে। তবে ক্যামেরন গ্রিনকে খেলাতে গেলে স্মিথ ওপেন করতে পারেন বলে মনে করেন পন্টিং।
তবে পন্টিংয়ের মত হলো, স্মিথের কাছে জানতে চাওয়া উচিত তিনি ওপেন করতে পছন্দ করেন কিনা। না করলে অন্য কাউকে দিয়েই ওপেন করানো উচিত। উল্লেখ্য, নিউজিল্যান্ডে সর্বশেষ টেস্ট সিরিজে স্মিথ ওপেন করতে নেমে চার ইনিংসে মাত্র ৫১ রান করেছিলেন।
গ্রিনকে খেলাতেই স্মিথকে ওপেন করতে পাঠানো হয়েছিল। গ্রিন চার ইনিংসে ২৩৮ রান করে সর্বাধিক রান সংগ্রহকারী হন, ওয়েলিংটনে কেরিয়ারের সেরা অপরাজিত ১৭৪ রানও করেছিলেন। স্মিথের ওপেনার হিসেবে পারফরম্যান্সও খুব ভালো নয়। চলতি বছর গাব্বায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ৯১ করেছিলেন। তারপর ৩০ পেরিয়েছেন মাত্র ১ বার। গড় ২৮.৫০।
সর্বশেষ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয় ভারতকে হারিয়ে। বর্তমানে ভারত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। দুইয়ে অস্ট্রেলিয়া। আগামী বছরের ফাইনালেও এই দুই দলের দ্বৈরথ ফাইনালে দেখা যাবে কিনা তা অনেকটাই নির্ভর করবে ডাউন আন্ডার সিরিজের ফলের উপর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications