কোহলি প্রসঙ্গে একাধিক বিষয়ে মুখ খুললেন পন্টিং
কোহলি প্রসঙ্গে একাধিক বিষয়ে মুখ খুললেন পন্টিং
এশিয়া কাপে ভারতীয় দলে ফেরা বিরাট কোহলি দীর্ঘ বেশ কয়েক বছর খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কোহলির থেকে যেমনটা প্রত্যাশা করেন ক্রিকেটপ্রেমীরা সেই রকম পারফরম্যান্স করতে ব্যর্থ কোহলি। শতরান পাননি তিন বছর হতে চলল। রান না পাওয়ায় অবসাদ যে তাঁকে গ্রাস করছিল সেই বিষয় দুবাইয়ে উড়ে যাওয়ার আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন কোহলি। তবে, বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং আশা করেন অস্ট্রেলিয়ায় বিরাট কোহলিকে সেরা ফর্মে পাওয়া যাবে।

মানসিক ভাবে খারাপ অবস্থায় ছিলেন কোহলি:
এশিয়া কাপে খেলার জন্য় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতে উড়ে যাওয়ার আগে কোহলি জানিয়েছেন, একটা সময় কিচ্ছুই ভাল লাগছিল না তাঁর। প্রায় এক মাস ব্যাট ছুঁয়েও দেখেননি। মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলেন।

নিজের মানসিক অবস্থার কথা খুলে বলার জন্য বিরাটের প্রশংসা করেছেন পন্টিং:
বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং প্রশংসা করেছেন বিরাট কোহলির মানসিক অবস্থার কথা প্রকাশ্যে বলার জন্য। পন্টিং বলেছেন, "কোহলির কথা শুনে মনে হচ্ছিল ও নিজেকে একটা অন্ধকার ঘরের মধ্যে আটকে রেখেছিল। কিন্তু মনের ভিতরের কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার ফলে ওকে অনেক বেশি ফুরফুরে লাগছে। যখন কোহলির মতো কোনও ব্যাটারের খারাপ সময় যায় তখন তার মানসিক অবস্থা এ রকম হতেই পারে। তখন সব কিছু অনেক কঠিন মনে হয়। কিন্তু কোহলি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমার বিশ্বাস ও পারবে।"

বিশ্বকাপে সেরা ছন্দে পাওয়া যাবে কোহলিকে আশাবাদী পন্টিং:
রিকি পন্টিং আশা করেন বিশ্বকাপে বিরাট কোহলিকে নিজের চেনা ছন্দে পাওয়া যাবে। আইসিসি রিভিউ অনুষ্ঠানে পন্টিং বলেছেন, "আমি চাই অস্ট্রেলিয়ায় এসে কোহলি অনেক রান করুক। টুর্নামেন্টের অন্যতম লিডিং ক্রিকেটার হোক। তবে, পাশাপাশি এটাও যেন হয় যাতে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশি রান না পায়।" পাশাপাশি খারাপ সময়ে কোহলির বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে পন্টিং বলেছেন, "মাঝেমধ্যে নিজেকে সময় দেওয়া উচিত। কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, সে সব না ভেবে অন্য দিকে মন দেওয়া উচিত। এটা চাপ অনেকটা কমে যায় এবং মন অনেক ফুরফুরে হয়। ঠান্ডা মাথায় ক্রিকেট খেলতে নামা যায়।"

ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি:
এশিয়া কাপে বিরাট কোহলির পারফরম্যান্সে ফর্মে ফেরার ইঙ্গিত রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রানের ইনিংস খেলেছেন কোহলি। তাঁর প্রতিটা শটের মধ্যেই ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া। হংকং-এর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অর্ধ-শতরান করেন কোহলি। হংকং-এর বিরুদ্ধে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন কোহলি।
-
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন











Click it and Unblock the Notifications