IPL 2022: ধাওয়ানের সামনে বিরাট-রোহিতের নজির স্পর্শের হাতছানি, পুরান ছুঁতে পারেন গেইলের মাইলস্টোন

IPL 2022: ধাওয়ানের সামনে বিরাট-রোহিতের নজির স্পর্শের হাতছানি, পুরান ছুঁতে পারেন গেইলের মাইলস্টোন

রবিবার আইপিএল-এর প্রথম ম্যাচে মুম্বইয়ে ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জিতে লিগ তালিকয় পঞ্চম স্থানে রয়েছে ময়ঙ্ক আগরওয়ালের দল। অপর দিকে, প্রথম দুই ম্যাচে হারলেও পর পর তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ জায়গা করে নিয়েছেন সপ্তম স্থানে। রান রেটের বিচারে পিছিয়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে হতে চলা দুই দলের এই দ্বৈরথে একাধিক নজির তৈরি হতে পারে। দেখে নিন কোন কোন ক্রিকেটার এই ম্যাচে রেকর্ডের সামনে দাঁড়িয়ে।

ক্রিস গেইলের নজির স্পর্শের সুযোগ নিকোলাস পুরানের সামনে:

ক্রিস গেইলের নজির স্পর্শের সুযোগ নিকোলাস পুরানের সামনে:

এই ম্যাচে একটি ছয় মারলেই টি-২০ কেরিয়ারে ৩০০টি ছয়ের মালিক হবেন নিকোলান পুরান। তৃতীয় ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে টি-২০ ক্রিকেটে ৩০০টি ছক্কার নজির গড়বেন পুরান। তার আগে এই কৃতিত্ব অর্জন করেছেন কিংবদন্তি ক্রিস গেইল এবং এভিন লুইনস। দু'টি ছয় এই ম্যাচে মারলে আইপিএল-এ ৫০টি ছয়ের নজির গড়বেন।

বিরাট কোহলি-রোহিত শর্মার সঙ্গে একই আসনে জায়গা করে নিতে পারেন ধাওয়ান:

বিরাট কোহলি-রোহিত শর্মার সঙ্গে একই আসনে জায়গা করে নিতে পারেন ধাওয়ান:

এই ম্যাচে মাত্র ২৮ রান করলেই তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে নয় হাজার রান পূর্ণ করবেন শিখর ধাওয়ান। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। এই ম্যাচে ১৯ রান করলে বিরাট কোহলির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল-এ ছয় হাজার রান পূর্ণ করবেন শিখর।

আইপিএল-এ দেড়শো উইকেটের হাতছানি ভুবনেশ্বর কুমারের সামনে:

আইপিএল-এ দেড়শো উইকেটের হাতছানি ভুবনেশ্বর কুমারের সামনে:

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনটি উইকেট পেলে আইপিএল কেরিয়ারে ১৫০ উইকেট স্পর্শের নজির গড়বেন ভুবনেশ্বর কুমার।

টি-২০ ক্রিকেটে ৪০০ হাজার রান পূর্ণ করার হাতছানি জনি বেয়ারস্ট্রোর সামনে:

টি-২০ ক্রিকেটে ৪০০ হাজার রান পূর্ণ করার হাতছানি জনি বেয়ারস্ট্রোর সামনে:

পাঞ্জাবের জার্সি গায়েই নিজের টি-২০ কেরিয়ারে ৪০০০ হাজার রান পূর্ণ করতে পারেন জনি বেয়ারস্ট্রো। এই ম্যাচে ৭৬ রান করলেই টি-২০ কেরিয়ারে ৪০০০ রানের মালিক হবেন বেয়ারস্ট্রো।

আইপিএল-এর ৫০ উইকেটের সামনে শ্রেয়স গোপাল:

আইপিএল-এর ৫০ উইকেটের সামনে শ্রেয়স গোপাল:

আইপিএল কেরিয়ারে ৫০ উইকেট স্পর্শের সুযোগ রয়েছে শ্রেয়স গোপালের। তিনি যদি দলে সুযোগ পান তা হলে এই ম্যাচেই ৫০ উইকেট সংগ্রহের কৃতিত্ব অর্জন করতে পারবেন।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

আর পাঁচ রান করলে টি-২০ ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করবেন ভানুকা রাজাপক্ষ। ৬৭ রান করলে অভিষেক শর্মা টি-২০ ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করবেন। আর চারটি চার মারলে টি-২০ ক্রিকেটে ১৫০টি চার মারার নজির গড়বেন কেন উইলিয়ামসন। একই নজির গড়তে কেনের মতোই চারটি চার প্রয়োজন জীতেশ শর্মার।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

এই দুই দল মোট ১৮ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১২টি ম্যাচে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং ছয়টি ম্যাচে জিতেছে পাঞ্জাব কিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+