IPL 2022: গুজরাত-হায়দরাবাদ ম্যাচে একাধিক নজিরের হাতছানি রশিদ খান, উইলিয়ামসন, হার্দিকের সামনে

IPL 2022: গুজরাত-হায়দরাবাদ ম্যাচে একাধিক নজিরের হাতছানি রশিদ খান, উইলিয়ামসন, পান্ডিয়াদের সামনে

মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে সোমবার মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাত টাইটানস। গুজরাত এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ অপরাজিত। প্রথম মরসুমেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভাল পারফর্ম করেছে তারা। অপর দিকে, প্রথম দুই ম্যাচে হারের পর গত ম্যাচে জয়ের মুখ দেখেছে সানরাইজার্স হায়দরবাদার। এই ম্যাচে একাধিক নজির তৈরির হাতছানি রয়েছে দুই দলের ক্রিকেটারদের কাছে। এক নজরে দেখে নিন কী কী নজির হতে পারে এই ম্যাচে।

উইকেটের শতরানের সামনে রশিদ খান:

উইকেটের শতরানের সামনে রশিদ খান:

গুজরাত টাইটানসের জার্সিতে পুরনো দলের বিরুদ্ধে দুই উইকেট পেলে আইপিএল-এ ১০০ উইকেট সংগ্রহ করার নজির গড়বেন রশিদ খান। লসিত মালিঙ্গার পর দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এই নজির স্পর্শ করবেন তিনি। এই মাইলস্টোনে পৌঁছতে মালিঙ্গার লেগেছিল ৭০টি ইনিংস। সেক্ষেত্রে রশিদের লাগলো ৭৯ ইনিংস। হায়দরাবাদের হয়ে ৭৬টি ম্যাচ খেলার পর এই প্রথম তাদের বিরুদ্ধে খেলবে রশিদ খান।

আইপিএল-এ শততম ছয়ের সামনে হার্দিক:

আইপিএল-এ শততম ছয়ের সামনে হার্দিক:

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শততম ছক্কাটি এই ম্যাচে মারার সুযোগ রয়েছে হার্দিক পাণ্ডিয়ার কাছে। পাশাপাশি এই ম্যাচে দু'টি চার মারলে টি-২০ ক্রিকেটে ২০০টি চার মারার নজির গড়বেন হার্দিক।

আইপিএল-এ দেড় হাজার রানের সামনে রাহুল ত্রিপাঠী:

আইপিএল-এ দেড় হাজার রানের সামনে রাহুল ত্রিপাঠী:

রাহুল ত্রিপাঠীর সামনে সুযোগ রয়েছে এই ম্যাচে আইপিএল কেরিয়ারে ১৫০০ রান পূর্ণ করার। এর জন্য তাঁর প্রয়োজন ৩২ রান।

শ্রেয়স গোপালের সামনে অর্ধশত আইপিএল উইকেটের হাতছানি:

শ্রেয়স গোপালের সামনে অর্ধশত আইপিএল উইকেটের হাতছানি:

এই ম্যাচেই আইপিএল কেরিয়ারে ৫০টি উইকেট পাওয়ার কৃতিত্ব অ্র্জন করতে পারেন শ্রেয়স গোপাল। তার জন্য এই ম্যাচে দু'টি উইকেট প্রয়োজন তাঁর।

সানরাইজার্সের হয়ে দুই হাজার রানের সামনে কেন উইলিয়ামসন:

সানরাইজার্সের হয়ে দুই হাজার রানের সামনে কেন উইলিয়ামসন:

ডেভিড ওয়ার্নার এবং শিখর ধাওয়ানের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দুই হাজার রান করার হাতছানি এসআরএইচ-এর অধিনায়ক কেন উইলিয়ামসনের সামনে। এই কৃতিত্ব অর্জন করতে তাঁর প্রয়োজন ৬৫ রান।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

আইপিএল-এ ৫০টি ছয় মারতে নিকোলাস পুরানের প্রয়োজন চারটি ওভার বাউন্ডারি। এই ম্যাচে ৭৬ রান করলে ডেভিড মিলার টি-২০ ক্রিকেট আট হাজার রান পূর্ণ করবেন। আর চারটি চার মারলে বিজয় শঙ্কর ৫০টি চারের মালিক হবেন। ৬১ রান করলে টি-২০ ক্রিকেটে সাড়ে তিন হাজার রান পূর্ণ করবেন ম্যাথু ওয়েড।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খুব কমই সাফল্য পেয়েছেন শুভমন গিল। অন্যান্য আইপিএল ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে গিলের স্ট্রাইক রেট ১২০-এর বেশি কিন্তু সানরাইজার্সের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট ১১২.৬২। তাঁর গড় ৩৮.৬৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+