আইপিএল ২০২০ : কেকেআরের বিরুদ্ধে নতুন বলে কামাল করার কৃতিত্ব নেতা বিরাটকেই দিলেন সিরাজ!

আইপিএল ২০২০ : কেকেআরের বিরুদ্ধে নতুন বলে কামাল করার কৃতিত্ব নেতা বিরাটকেই দিলেন সিরাজ!

কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে নতুন বলে কামাল করলেন আরসিবি-র ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। ইয়ন মর্গ্যান শিবিরের ব্যাটিং বিভাগের সব পরিকল্পনা একাই ভেস্তে দেন ভারতীয় ক্রিকেটার। এই আগুনে পারফরম্যান্সের কৃতিত্ব আরসিবি নেতা বিরাট কোহলিকে দিলেন সিরাজ। এর পিছনে কি কারণ, তা জেনে নেওয়া যাক।

আত্মবিশ্বাসী করেছেন বিরাট

আত্মবিশ্বাসী করেছেন বিরাট

যা কোনও দিনও হয় না, কেকেআরের বিরুদ্ধে সেই কাজই করেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। নভদীপ সাইনির পরিবর্তে মহম্মদ সিরাজের হাতে নতুন বল ধরিয়ে দেন বেঙ্গালুরুর নেতা। বিরাটের কাছ থেকে এতবড় সম্মান পেয়ে তাঁর আত্মবিশ্বাস আকাশ স্পর্শ করেছিল বলে স্বীকার করেছেন সিরাজ।

সিরাজের আগুনে পারফরম্যান্স

সিরাজের আগুনে পারফরম্যান্স

কেকেআরের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় ওভার বল করতে এসেছিলেন মহম্মদ সিরাজ। সেই ওভারে মেডেন দেওয়ার পাশাপাশি নাইট ওপেনার রাহুল ত্রিপাঠী এবং ফার্স্ট ডাউন নীতীশ রানাকে সাজঘরের রাস্তা দেখান আরসিবি ফাস্ট বোলার। ম্যাচের চতুর্থ তথা নিজের দ্বিতীয় ওভারও মেডেন দেওয়ার পাশাপাশি টম ব্যান্টনের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান সিরাজ। সবমিলিয়ে কেকেআরের বিরুদ্ধে ওই ম্যাচে তিনি ৪ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট নেন।

পরিকল্পনা ছিল না

পরিকল্পনা ছিল না

সাধারণত ক্রিস মরিস এবং নভদীপ সাইনির হাতে নতুন বল তুলে দিতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু কেকেআরের বিরুদ্ধে বুধবারের ম্যাচে মহম্মদ সিরাজের হাতে নতুন বল তুলে দেন ভিকে। এই মাস্টার স্ট্রোকের পরিকল্পনা আগে থেকে করা ছিল না বলেই জানিয়েছেন আরসিবি অধিনায়ক। সে কথা জানিয়েছেন মহম্মদ সিরাজ নিজেও।

হঠাৎ কেন সিদ্ধান্ত

হঠাৎ কেন সিদ্ধান্ত

কেকেআরের বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভার বল করেন আরসিবি-র ক্রিস মরিস। সেই ওভারে বলের নাড়াচাড়া দেখে অধিনায়ক বিরাট কোহলি তাঁর সিদ্ধান্ত বদল করেন বলে জানিয়েছেন মহম্মদ সিরাজ। এবি ডিভিলিয়ার্সের সঙ্গে আলোচনা করে আরসিবি অধিনায়ক তাঁর হাতে নতুন বল তুলে দেন বলে জানিয়েছেন কেকেআর ম্যাচের নায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+