ডব্লিউপিএল খেতাব দ্বিতীয়বার জিতল স্মৃতির আরসিবি, টানা চারবার ফাইনালে হার দিল্লি ক্যাপিটালসের
এই নিয়ে দ্বিতীয়বার মহিলাদের প্রিমিয়ার লিগ খেতাব জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, টানা চারবার ফাইনাল খেলেও খেতাব অধরাই থাকল দিল্লি ক্যাপিটালসের কাছে।
আজ ভদোদরায় ফাইনালে আরসিবি ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল ২ বল বাকি থাকতেই। ২০৪ রানের টার্গেট তাড়া করে।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল আরসিবি। দিল্লি ক্যাপিটালস করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৩ রান। অধিনায়ক জেমাইমা রডরিগেজ করেন ৩৭ বলে সর্বাধিক ৫৭ রান। চিনেল হেনরি ১৫ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। লিজেল লি ৩০ বলে ৩৭, শেফালি ভার্মা ১৩ বলে ২০ ও লরা উলভার্ট করেন ২৫ বলে ৪৪।
সায়লি সাতঘাড়ে, অরুন্ধতী রেড্ডি ও নাদিন ডি ক্লার্ক একটি করে উইকেট নেন। জবাবে ৪ উইকেট হারিয়েই ১৯.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। অধিনায়ক স্মৃতি মান্ধানা ১২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ৪১ বলে ৮৭। জর্জিয়া ভল করেন ৫৪ বলে ৭৯। দ্বিতীয় উইকেট জুটিতে স্মৃতি ও ভল যোগ করেন ১৬৫ রান। রাধা যাদব ৫ বলে ১২ রানের ইনিংস খেলে দলকে টার্গেটে পৌঁছে দেন। রিচা ঘোষ করেন ৬ বলে ৬। হেনরি নেন ২ উইকেট।












Click it and Unblock the Notifications