'ইয়ে তো হোনা হি থা', লকডাউনে এমন অদ্ভুত পোস্ট করে কী শেখালেন জাদেজা

'ইয়ে তো হোনা হি থা', লকডাউনে এমন অদ্ভুত পোস্ট করে কী শেখালেন জাদেজা

করোনা ভাইরাসের জেরে কার্যত স্তব্ধ গোটা দেশ। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় ঘরবন্দি হয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। এই দুঃসময়ে প্রশাসনের নির্দেশ মেনে চলা কতটা প্রয়োজন, সে ব্যাপারে একটি অসাধারণ টুইট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন টিম ইন্ডিয়ার অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের জেরে আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে দুই লক্ষেরও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

লকডাউন

লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। তার মেয়াদ আরও বাড়ানো হতে পারে। এই কঠিন সময়ে প্রশাসনের পাশে দাঁড়িয়ে ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা।

নিয়ম লঙ্ঘন

নিয়ম লঙ্ঘন

তবু দেশের বিক্ষিপ্ত স্থানে প্রশাসনের নির্দেশ অমান্য করে চলেছেন কিছু মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে যখন-তখন রাস্তায় বেরিয়ে পড়ছেন কেউ কেউ। কোথাও দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে কিছু মানুষকে। তাঁদের ঘরে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে পুলিশ। সর্বত্রই টহলদারি চালাচ্ছেন আইনের রক্ষকরা।

ক্রিকেটারদের আবেদন

ক্রিকেটারদের আবেদন

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে সহ অধিনায়ক রোহিত শর্মা, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহ-নাগরিকদের ঘরবন্দি থাকার বার্তা দিয়েছেন প্রত্যেকে। এই দুঃসময়ে ঘরে পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রয়োজনীয়তা নিয়েও সরব হয়েছেন তাঁরা।

জাদেজার টুইট

প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় নেমে পড়া নাগরিকদের উদ্দেশে এক অর্থবহ টুইট করেছেন টিম ইন্ডিয়ার অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। আইপিএলে নিজের দুর্দান্ত দুটি রান আউটের ভিডিও পোস্ট করেছেন জাদু। সঙ্গে লিখেছেন, 'বাহার বিন্দাস ঘুমতে হো। মাস্ত মে টাইমপাস কারতে হো, জব আপকো ধরপে রেহেনা চাহিয়ে। ফির ইয়ে তো হোনা হি থা'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+