ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে কিংবদন্তি কপিলকে টপকে যাওয়ার অপেক্ষায় অশ্বিন

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে কিংবদন্তি কপিলকে টপকে যাওয়ার অপেক্ষায় অশ্বিন

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্ট জিততে পারলে সিরিজ তো বটেই, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। এই ম্যাচেই কিংবদন্তি কপিল দেবকে টপকে যাবেন টিম ইন্ডিয়ার স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। সেই পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

কপিলকে টপকে যাওয়ার সুযোগ

কপিলকে টপকে যাওয়ার সুযোগ

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা আহমেদাবাদ টেস্টে ৬ উইকেট নিলেই কিংবদন্তি কপিল দেবকে টপকে যেতে পারেন রবিচন্দ্রণ অশ্বিন। হোম এবং অ্যাওয়ে মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৮টি টেস্ট খেলে ৮০ উইকেট নিয়েছেন অ্যাশ। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭টি টেস্ট খেলে ৮৫টি উইকেট নিয়েছেন কপিল দেব।

প্রথম ইনিংসে ১০০ উইকেট

প্রথম ইনিংসে ১০০ উইকেট

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৭৭টি টেস্ট ম্যাচ খেলেছেন রবিচন্দ্রণ অশ্বিন। প্রথম ইনিংসে বল করে তিনি ৯৯টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারত পরে ব্যাট করলে এবং ম্যাচের প্রথম ইনিংসে অশ্বিন অন্তত এক উইকেট নিলে তাঁর ১০০-এর কোটা সম্পূর্ণ হবে। ভারতের হয়ে টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৭ উইকেট নিয়েছেন অ্যাশ। তৃতীয় এবং চতুর্থ ইনিংসে যথাক্রমে ১২৬ ও ৬৯ উইকেট নিয়েছেন অশ্বিন।

অ্যামব্রোসকে টপকে যাওয়ার সুযোগ

অ্যামব্রোসকে টপকে যাওয়ার সুযোগ

টেস্টে কেরিয়ারে মোট ৪০৫টি উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার কার্টলে অ্যামব্রোস। ভারতের রবিচন্দ্রণ অশ্বিনের উইকেট সংখ্যা ৪০১। আহমেদাবাদ টেস্টে আর ৫ ধাপ এগোলেই প্রাক্তন ক্যারিবিয়ান তারকাকে টপকে যাবেন অ্যাশ।

এক ইনিংসে পাঁচ উইকেট

এক ইনিংসে পাঁচ উইকেট

টেস্ট কেরিয়ারে এখনও ২৯ বার এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের কোনও ইনিংসে ৫ উইকেট নিতে পারলে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে (২৯ বার পাঁচ উইকেট) টপকে যাবেন অ্যাশ। ধরে ফেলবেন ইংল্যান্ড ফাস্ট জেমস অ্যান্ডারসনকে (৩০ বার পাঁচ উইকেট)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+