৫০ ওভার আর নয়, ওডিআই ক্রিকেটে ওভার সংখ্যা কমানোর পক্ষে সওয়াল রবি শাস্ত্রীর, বেঁধে দিলেন ওভারের পরিমানও
৫০ ওভার আর নয়, ওডিআই ক্রিকেটে ওভার সংখ্যা কমানোর পক্ষে সওয়াল রবি শাস্ত্রীর, বেঁধে দিলেন ওভারের পরিমানও
ওডিআই ক্রিকেটের আকর্ষণ এবং গুরুত্ব অটুট রাখতে অভিনব প্রস্তাব দিলেন ভারতীয় দলের প্রাক্তন প্রশিক্ষক রবি শাস্ত্রী। রবি জানিয়েছেন, এই ফরম্যাটকে রক্ষা করতে হলে ওভার সংখ্যা কমিয়ে ফেলতে হবে।

ওডিআই ক্রিকেটকে বাঁচাতে সুপারিশ রবি শাস্ত্রীর:
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের গড়িমা এবং আকর্ষণ অটুট রাখতে অভিনব প্রস্তাব দিলেন ভারতীয় দলের প্রাক্তন প্রশিক্ষক রবি শাস্ত্রী। তিনি জানিয়েছেন, এই ফরম্যাটকে রক্ষা করতে হলে ৫০ ওভারের পরিবর্তে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট করে দেওয়া হোক ৪০ ওভারের। তিনি মনে করেন এই বিষয়ে দূরদর্শী হতে হবে আয়োজকদের।

ওডিআই ক্রিকেটে ওভার কমানোর প্রসঙ্গে শাস্ত্রীর বক্তব্য:
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময়ে রবি শাস্ত্রীর বলেছেন, "খেলার সময় কমালে কোনও ক্ষতি হবে না। যখন একদিনের ক্রিকেট শুরু হয়েছিল তখন তা ছিল ৬০ ওভারের। এর পর লোক জন মনে করল ৬০ ওভার অনেকটা বেশি তাই সেটা কমিটে করা হল ৫০ ওভার। এই সিদ্ধান্ত নেওয়ার পর অনেক বছর কেটে গিয়েছে তা হলে এখন কেন ৫০ থেকে ৪০ ওভারে এটা নিয়ে আসা যাবে না। আপনাকে দূরদর্শী হতে হবে এর জন্য। অনেক দিন হল এটা ৫০-এ আটকে রয়েছে।"

ওডিআই ক্রিকেট ৪০ ওভারে কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন শাহিদ আফ্রিদি:
রবি শাস্ত্রীর আগে ওডিআই ক্রিকেটে ওভার কমানোর প্রস্তাব দিয়েছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের সামা টিভি'কে তিনি বলেছেন, "একদিনের ক্রিকেট এখন একঘেয়ে হয়ে গিয়েছে। এটিকে উত্তেজক করে তোলার জন্য আমি বলব ওডিআই ক্রিকেটকে ৫০ ওভারের পরিবর্তে ৪০ ওভারের করার।" বেন স্টোকসের অবসরের পর থেকেই ওডিআই ক্রিকেটের ফরম্যাট এবং বর্তমানে তার জনপ্রিয়তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

ওডিআই ক্রিকেট বন্ধ করে দেওয়ার পক্ষে সাওয়াল ওয়াসিম আক্রমের:
সম্প্রতি ওডিআই ক্রিকেট চিরকালের জন্য বন্ধ করে দেওয়ার পক্ষে সাওয়াল করেছেন ওয়াসিম আক্রম। তাঁর মতে ওডিআই ক্রিকেট বয়ে নিয়ে যাওয়া হচ্ছে।ওডিআই ক্রিকেট সারা দিনের বিষয় এতে বেশি ক্লান্তি বোধ করেন ক্রিকেটাররা। ভনি অ্যান্ড টাফার্স ক্রিকেট ক্লাবের পোডকাস্টে কিংবদন্তি পাক তারকা বলেছেন, "আমার মনে হয় (ওডিআই ক্রিকেটকে বন্ধ করে দেওয়া উচিৎ)। ইংল্যান্ডে আপনি গোটা মাঠ ভর্তি দেখবেন।ভারত, পাকিস্তান, বিশেষ করে শ্রীলঙ্কা, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় এক দিনের ক্রিকেটে আপনি স্টেডিয়াম ভরাতে পারবেন না। করতে হয় তাই এটা করছে। বয়ে নিয়ে যাচ্ছে এরা (আইসিসি) এই ফরম্যাটকে। প্রথম ১০ ওভার ধরে খেলো। তার পরে ৪০ ওভারে ২০০-২২০। তার পরে শেষ ওভারে ১০০ রান যোগ করা। পুরো ব্যাপারটাই খুব যান্ত্রিক।"












Click it and Unblock the Notifications