টি২০-তে টেস্ট ম্যাচের বোলিং রশিদ খানের, কুলকিনারা পেল না মুম্বইয়ের ব্যাটসম্যানরা

খেলাটার নাম টি২০ ক্রিকেট। সেখানে টেস্ট ম্যাচের মতো কৃপ বোলিং করলেন আফগানিস্তানের তারকা বোলার রশিদ খান।

খেলাটার নাম টি২০ ক্রিকেট। সেখানে টেস্ট ম্যাচের মতো কৃপ বোলিং করলেন আফগানিস্তানের তারকা বোলার রশিদ খান। তাঁর অনবদ্য বোলিংয়ের সৌজন্যে হায়দরাবাদ ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠল। মুম্বই ইন্ডিয়ান্স লড়াই দিলেও শেষ অবধি ম্যাচ বের করে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

টি২০-তে টেস্ট ম্যাচের বোলিং রশিদ খানের, ঘুম ছুটল মুম্বইয়ের

এদিন হায়দরাবাদের বোলাররা কমবেশি সকলেই ভালো বল করেছেন। তবে তাদের মধ্যে রশিদ খান যেন সকলকে ছাপিয়ে গেলেন। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন তিনি।

২৪ বলের মধ্যে ১৮টি বল ডট করেছেন রশিদ। যা টি২০ ক্রিকেটের নিরিখে অবিশ্বাস্য। এর আগের বছরও হায়দরাবাদের হয়ে বহু ম্যাচে অবিশ্বাস্য বোলিং করেছেন রশিদ। এবছরও যে তিনি আরও তৈরি হয়ে এসেছেন তা ফের বুঝিয়ে দিলেন।

এদিন প্রথম তিন ওভারে ৮ রান দিয়ে চতুর্থ ওভার বল করতে আসেন রশিদ। আক্রমণাত্মক ব্যাটসম্যান বেন কাটিংকে সরাসরি বোল্ড করে একটি উইকেট দখল করেন। হায়দরাবাদ বোলাররা ১৪৭ রানে মু্ম্বইকে আটকে রাখে। শেষে ১ বল বাকী থাকতে ১ উইকেটে ম্যাচ জেতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+