Ranji Trophy: বোলারদের দাপটে মুম্বইকে হারিয়ে ফাইনালে বিদর্ভ, খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি কেরল

রঞ্জি ট্রফির সেমিফাইনালে শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল বিদর্ভ। পাশাপাশি প্রত্যাশা মতোই গুজরাতের সঙ্গে ড্র করলেও প্রথম ইনিংসে নাটকীয় লিড নিয়ে ফাইনালে পৌঁছে গেল কেরলও। ফলে খেতাব জয়ের ম্যাচে মুখোমুখি হবে কেরল ও বিদর্ভ।

গত মরশুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দল মুম্বই। পাশাপাশি এবার ইরানি কাপও জিতেছে মুম্বই। কিন্তু এই মরশুমে মুম্বইয়ের রঞ্জি অভিযান শেষ হল সেমিফাইনালেই। মুম্বইকে ৮০ রানে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ। প্রথম ইনিংসে বিদর্ভের করা ৩৮৩ রানের জবাবে মুম্বই ২৭০ রানে অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসে ১১৩ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে বিদর্ভ তোলে ২৯২ রান।মুম্বইয়ের হয়ে ৪৪ ওভারে ৮৫ রান খরচ করে ছয় উইকেটে নেন মুলানি।

Ranji Trophy

জয়ের জন্য মুম্বইকে করতে হত ৪০৬ রান। কিন্তু শেষ দিনে ৩২৫ রানেই গুটিয়ে গেল মুম্বইয়ের ইনিংস , ফলে ৮০ রানে জয় পেয়েই ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মুম্বই। রাহানে, সূর্যকুমার, শিবম দুবেরা ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে দলকে রানের দিশা দেখাতে ব্যর্থ হলেন। ফলে একটা সময় ১২৪ রানেই ৬ উইকেটের পতন ঘটে মুম্বইয়ের।

তবে শার্দুল এবং মুলানি কিছুটা হলেও মুম্বইয়ের মানরক্ষা করলেন। সপ্তম উইকেটে তাঁরা ১০৩ রান যোগ করেন এই দুই ব্যাটার। শার্দুল ৬৬ এবং মুলানি ৪৬ রান করে আউট হতেই মুম্বইয়ে জারিজুরি শেষ হল। ৩২৫ রানেই সমাপ্ত হল মুম্বই দ্বিতীয় ইনিংস। বিদর্ভের হয়ে হর্ষ দুবে ৫ উইকেট নিলেন।

অন্যদিকে গুজরাতের সঙ্গে ড্র করল কেরল। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ফাইনালে পৌঁছে গেল কেরল। কেরলের রানের জবাবে ৩৫৭ রানে সাত উইকেট হারিয়ে ফেলে গুজরাত। শেষ পর্যন্ত ৪৫৫ রানেউ গুজরাতের প্রথম ইনিংস শেষ হয়। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৪ রান তোলে কেরল। পঞ্চম দিনে চা-বিরতির পরে হাত মিলিয়ে নেন দু'দলের খেলোয়াড়রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+