Ranji Trophy: বাংলার হয়ে প্রথমবার একসঙ্গে দুই ভাই! দাদা শামির চেয়ে আজ এগিয়ে থাকলেন কাইফ

Ranji Trophy: মহম্মদ শামি প্রায় এক বছর পর নামলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। ১০ ওভার হাত ঘুরিয়ে উইকেট না পেলেও আজকের দিনটি স্মরণীয় হয়ে রইল এক বিশেষ কারণে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম একসঙ্গে খেললেন শামি ও তাঁর ভাই মহম্মদ কাইফ। তাঁদের উপর অনেকটাই নির্ভরশীল বাংলার পেস বোলিং অ্য়াটাক।

Ranji Trophy

মহম্মদ সামি গত বছর ১৯ নভেম্বর আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন। বিশ্বকাপের সময়ই ভোগাচ্ছিল গোড়ালির চোট। সেই চোট সারাতে অপারেশন করাতে হয়। এতদিন অবধি সে কারণে কোনও ম্যাচে খেলতে পারেননি শামি।

শামি আজ প্রথম স্পেলে চার ওভার করেন, ১৬ রান দেন। দ্বিতীয় স্পেল ছিল ৬ ওভারের, ১টি মেডেন, ১৮ রান দিয়ে উইকেট পাননি। শামির ম্যাচ ফিটনেসের দিকে নজর রয়েছে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির ফিজিও, ট্রেনার, নির্বাচকদের। সর্বোপরি ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

শামি চেয়েছিলেন অস্ট্রেলিয়া সফরের আগে কয়েকটি রঞ্জি ম্যাচ খেলতে। ফিট হওয়ার প্রক্রিয়ায় বাধা হয় হাঁটুর চোট। ফলে নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়া সফরের দলেও রাখা হয়নি।

তবুও শামি যদি ম্যাচ ফিটনেসের মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেন তাহলে তৃতীয় টেস্টের আগে তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হতে পারে। আর তা না হলে সৈয়দ মুস্তাক আলি টি২০-তে শামি নামবেন। আইপিএল নিলামের আগে নজর কাড়তেও চাইবেন।

শামি এদিন উইকেট না পেলেও বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা সামগ্রিকভাবে সন্তুষ্ট। তিনি বলেছেন, এতদিন পর মাঠে নেমেই উইকেট তুলে নেওয়াটা সহজ নয়। তবে শামি ভালো বোলিং করছেন। ছন্দে আছেন। উইকেট নেওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন। তিনি যত বেশি খেলবেন, ততই ছন্দে ফিরবেন।

বেঙ্গালুরুতে বাংলা দলের ক্রিকেটারদের সঙ্গে টিম হোটেলে দেখা করেছিলেন শামি। এরপর এনসিএ থেকে ম্যাচ খেলার ছাড়পত্র পেয়েই গতকাল পৌঁছে যান ইন্দোরে। ঈশান পোড়েল ও ঋষভ বিবেক চোটের কারণে নেই। শামি দলে ঢুকে পড়লেন। খেলছেন শামির ভাই মহম্মদ কাইফও।

শামির বয়স ৩৪, কাইফের ডিসেম্বরে ২৮ পূর্ণ করবেন। গত জানুয়ারিতে অন্ধ্রের বিরুদ্ধে রঞ্জি অভিষেক হয়েছিল কাইফের। কেরিয়ারের নবম প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন। আজ মধ্যপ্রদেশের একমাত্র উইকেটটি তিনিই পেয়েছেন। ফলে তাঁর উইকেট-সংখ্যা ২৩। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ৯ ম্যাচে কাইফের ১২ উইকেট রয়েছে। কাল মধ্যপ্রদেশকে দ্রুত থামিয়ে দিতে দুই ভাইয়ের উপর ভরসা রাখতে হবে অধিনায়ক অনুষ্টুপ মজুমদারকে।

আজ মধ্যপ্রদেশের ইনিংসের ৩০ ওভারে ১০ ওভার করেছেন শামি। তিনি ১টি মেডেন-সহ ৩৪ রান খরচ করে উইকেট পাননি। কাইফ ৮ ওভার হাত ঘুরিয়ে ৩১ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ১টি উইকেট। তার আগে, শামি ৬ বলে ২ রান করে আউট হলেও এগারো নম্বরে নেমে ১০ বলে ৬ রানে কাইফ অপরাজিত ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+